ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট বিক্রি শুরু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 5 December, 2019, 5:55 PM

উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট বিক্রি শুরু

উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট বিক্রি শুরু

বিপিএলের গত দুই আসরের শুরুটা ছিল সাদামাটা। হয়নি কোনো অনুষ্ঠান। এবার তার ব্যতিক্রম। বিসিবির তত্ত্বাবধানে আয়োজিত বিশেষ বঙ্গবন্ধু বিপিএলে শুরুতেই থাকছে জমকালো অনুষ্ঠান। এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) থেকে টিকিট বিক্রিও শুরু হয়েছে। চলবে ৬ ও ৭ ডিসেম্বর অবধি।

টিকিট পাওয়া যাবে মিরপুর স্টেডিয়াম চত্বর, শহীদ সোহরাওয়ার্দী ইন্দোর স্টেডিয়াম, গুলশান দুইয়ের হোটেল দ্য ওয়েস্টিন ঢাকা, বনানীর ফাহিম মিউজিক ও শুলশান দুইয়ের ক্যাফে ইডেনে। এছাড়া ঘরে বসে অনলাইন মাধ্যম সহজ ডট কম, পেপয়েন্ট ডট কম বিডি ও গ্যাজেটবাংলা ডট কমের মাধ্যমে কাটা যাবে টিকিট।

বিশেষ আয়োজন হিসেবে এবারের বিপিএলে থাকছে সাংস্কৃতিক পরিবেশনা। বলিউডের তারকাদের সঙ্গে দেশি তারকারাও থাকবেন। এ আয়োজনে থাকবেন সালমান খান, ক্যাটারিনা কাইফ, জন আব্রাহাম, অরিজিত সিং, সুনীধি চৌহানরা। আর বাংলাদেশিদের মধ্যে সংগীতশিল্পী রুনা লায়লা, জেমস ও মমতাজ।

আর এই গালা অনুষ্ঠান উপভোগ করতে টিকিটের মূল্য সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যেই রাখতে চায় বিসিবি। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল জানান, গ্যালারির টিকিটের দাম ৩০০ থেকে এক হাজার টাকার মধ্যে রাখা হবে।বিকেল ৪টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। দেশের শিল্পীদের দিয়ে অনুষ্ঠান শুরু হবে। রাতে পারফর্ম করবেন ভারতীয় শিল্পীরা।

৮ ডিসেম্বর উদ্বোধনের পর মাঠের খেলা গড়াবে ১১ ডিসেম্বর। গতবারের মতো এবারও ঢাকার বাইরে খেলা হবে চট্টগ্রাম ও সিলেটে। তবে প্রথম ও শেষ পর্বসহ মাঝের কিছু ম্যাচ মিলিয়ে আয়োজনের সিংহভাগটাই হবে ঢাকাতে।

এ বছর বিপিএলে অংশ নেবে নতুন সাত নতুন দল-ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার, কুমিল্লা ওয়ারিয়র্স, রংপুর রেঞ্জার্স ও খুলনা টাইগার্স।যাবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status