ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সপ্তাহে শিশু পর্ন ডাউনলোড করেন ১৫০০ মানুষ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 December, 2019, 4:56 PM

সপ্তাহে শিশু পর্ন ডাউনলোড করেন ১৫০০ মানুষ

সপ্তাহে শিশু পর্ন ডাউনলোড করেন ১৫০০ মানুষ

ইন্টারনেটে শিশুদের ওপর যৌন নির্যাতনের ছবির ব্যবসা এখন মহামারী আকার ধারণ করেছে। রোজ খবরের কাগজ, টিভি ও ওয়েবসাইট ঘুরে বেড়াচ্ছে শিশুদের উপর যৌন নিগ্রহের ঘটনার খবর। যত দিন যাচ্ছে, তত এই প্রবণতা বাড়ছে। এ বার সামনে এসেছে এমন এক তথ্য, যা দেখলে চমকে যেতে হয়। তামিলনাড়ুতে নভেম্বর মাসের এক সপ্তাহে কমপক্ষে ১,৫০০টি শিশু-পর্নের ভিডিও ডাউনলোড করা হয়েছে। মহিলা ও শিশুদের উপর অপরাধ বিভাগের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল এম রবি।

রাজ্য পুলিশের এথিক্যাল হ্যাকিং স্বেচ্ছাসেবীরা এই তথ্য জানতে পেরেছেন। যারা সেই অশ্লীল ভিডিও ডাউনলোড করেছে, তাদের কম্পিউটারের আইপি অ্যাড্রেস খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। শীর্ষ এক আধিকারিক জানিয়েছেন, 'সেই অশ্লীল ভিডিও হোয়াটসঅ্যাপ বা অন্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে কি না, তার খোঁজ চালাচ্ছি। আমাদের একটি এক্সক্লুসিভ সাইবার গবেষণাগার আছে। কয়েকজ এথিক্যাল হ্যাকিং স্বেচ্ছাসেবীকেও চিহ্নিত করেছি। তাঁরাই আমাদের সন্দেহভাজনদের খুঁজে বের করতে সাহায্য করবে।'

মানুষ যাতে সেই পর্নো কনটেস্ট ছড়িয়ে না-দেন, সেই পরামর্শ দিয়েছে পুলিশ।

তাদের মতে, হায়দরাবাদের মতো ঘটনা তামিলনাড়ুতে হওয়া কঠিন। কারণ রাজ্যের বিভিন্ন জায়গায় এই নিয়ে সচেতনতা শিবির হচ্ছে। স্কুল ও কলেজে মেয়েদের মার্শাল আর্ট শেখানোর অনুষ্ঠান শুরু হয়েছে। মেয়েরা যাতে নিজেদের সুরক্ষার জন্য কাভালান মোবাইল অ্যাপ ব্যবহার করেন, সেই আর্জি জানিয়েছেন পুলিশের কর্তারা। প্যানিক বোতাম টিপতে না-পারলে, তিনবার নিজের ফোনটি ঢেউয়ের মতো দোলালে কাছের পুলিশ কন্ট্রোল রুমে মেসেজ চলে যাবে বলেও জানানো হয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status