ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
আটলান্টিকে নৌকা ডুবে ৫৮ শরণার্থীর মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 December, 2019, 3:39 PM

আটলান্টিকে নৌকা ডুবে ৫৮ শরণার্থীর মৃত্যু

আটলান্টিকে নৌকা ডুবে ৫৮ শরণার্থীর মৃত্যু

আটলান্টিক মহাসাগরে পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ার শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে নারী ও শিশুসহ অন্তত ৫৮ জনের মৃত্যু হয়েছে।

নৌকাটির ৮৩ যাত্রী সাঁতরে তীরে আসতে সক্ষম হয়েছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা বুধবার এ তথ্য নিশ্চিত করেছে। খবর আলজাজিরা।

নৌকাটি ১৫০ শরণার্থী নিয়ে যাচ্ছিল। জ্বালানি কম থাকায় একসময় এটি ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায় বলে শরণার্থীবিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) এক বিবৃতিতে জানিয়েছে।

উদ্ধার হওয়া লোকজন জানিয়েছেন, নারী ও শিশুসহ শরণার্থী বোঝাই ওই নৌকাটি গত ২৭ নভেম্বর গাম্বিয়া থেকে রওনা করেছিল।

তবে গাম্বিয়া কর্তৃপক্ষের তরফ থেকে তাৎক্ষণিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে গাম্বিয়ার ৩৫ হাজারের বেশি নাগরিক ইউরোপে পাড়ি দিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status