পানিতে ডুবে তরুণের মৃত্যু, বন্ধুরা ব্যস্ত ভিডিও করতে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 19 November, 2019, 10:12 AM
পানিতে ডুবে তরুণের মৃত্যু, বন্ধুরা ব্যস্ত ভিডিও করতে
একটি পুকুরে গোসল করতে গিয়েছিল এক দল তরুণ। তাদের একজন পানিতে ঝাঁপ দেন। তিনি সাঁতার কেটে উঠে আসার পর অন্য এক তরুণ পানিতে ঝাঁপ দেন। কিছুদূর যেতেই তিনি ডুবে যেতে থাকেন। বাঁচানোর জন্য অন্যদের থেকে হাত নেড়ে সাহায্যও চান। কিন্তু তার বন্ধুরা বিষয়টি বুঝতে পারেনি। তারা সেসময় কেউ পাড়ে দাঁড়িয়েছিলেন, কেউ তার সাঁতারের দৃশ্য ভিডিও করছিলেন।
ভারতের কর্ণাটকের কালাবুরাগি এলাকায় এই ঘটনা ঘটে। পানিতে ডুবে ওই তরুণের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ধারণা করা হচ্ছে, ওই তরুণ ভালো সাঁতার জানতেন না। কিন্তু উৎসাহের বশে পানিতে ঝাঁপ দেন। সাঁতার কেটে কিছুদূর যেতেই তার দম ফুরিয়ে যায় আর পাড়ে ফিরে আসতে পারেননি তিনি। বিষয়টি তার বন্ধুরাও বুঝতে পারেনি। ফলে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনা ঘটে।