ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
ভারতে সর্বত্র ভগবান বিরাজ করেন, বললেন রামদেব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 17 November, 2019, 10:54 AM

ভারতে সর্বত্র ভগবান বিরাজ করেন, বললেন রামদেব

ভারতে সর্বত্র ভগবান বিরাজ করেন, বললেন রামদেব

বাবরি মসজিদের স্থানে মন্দির নির্মাণের সিদ্ধান্তে মুসলিমদেরও খুশি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন রামদেব। তিনি মনে করেন, মুসলিমদের জন্যও রাম সমান গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমি বিশ্বাস করি যে ভারতের ৯৯ শতাংশ মুসলিম আসলে ধর্মান্তরিত। বাবরি মসজিদ মামলার রায়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামদেব বলেন, ‘অযোধ্যার অর্থই ‘অজেয়’। তাই ওই স্থানে রাম মন্দির হবে এটাই স্বাভাবিক।’

প্রায় তিন দশক ধরে চলতে থাকা বাবরি মসজিদ মামলার রায়ে বিতর্কিত জমিতেই রাম মন্দির গড়ার নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। তিন মাসের মধ্যে ট্রাস্ট গড়ে মন্দির করার নির্দেশ দেয় কোর্ট। মন্দিরের পাশেই একটি মসজিদ গড়ার জন্য রাজ্য সরকারকে জমির ব্যবস্থা করার নির্দেশ দেয় সাবেক প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ। এই রায়ের পরই শুরু হয়ে যায় রাম মন্দির গড়ার তোড়জোড়।

বাবরি মসজিদ মামলার রায় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রামদেব বলেন, ‘ভারতে তো সর্বত্র ভগবান বিরাজ করেন। খ্রিস্টানদের যেমন পবিত্র ভ্যাটিকানের ক্যাথলিক চার্চ আছে। শিখদের অকাল তখত্‌ আছে। মুসলিমদের মক্কা আছে। তেমনই হিন্দুদের পবিত্রতম মন্দির হিসেবে গড়ে উঠবে অযোধ্যার রামমন্দির।’ ইদানিং রামকে নিয়ে একটি বিশেষ স্লোগান রাজনৈতিক পরিচয় পেয়েছে। বিজেপি শিবিরের বহু নেতাদের মুখে মুখেই ফিরছে এই স্লোগান। অনেকে আবার মনে করেন উগ্র হিন্দুত্ববাদের ক্ষেত্রে রামকে টেনে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে গেরুয়া শিবিরের নেতারা। কিন্তু, এ ধরনের অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন রামদেব। তিনি বলেন, আমার কাছে রাম কোনো মূর্তি নয়। তিনি দৃঢ়তার প্রতীক। ত্যাগের প্রতীক। তাই রাম সমগ্র ভারতের কাছে পূজনীয়।

রাম মন্দির গড়ার ক্ষেত্রে ভারতের মুসলিম সম্প্রদায়কেও এগিয়ে আসার অনুরোধ জানান রামদেব। তিনি বলেন, হতে পারে মুসলিমদের ধর্ম আলাদা। কিন্তু আমাদের পূর্বপুরুষ তো একই ছিল। সেই জন্যেই ভগবান রাম একজন হিন্দুর কাছে যেমন পূজনীয় ঠিক সেই ভাবেই একজন মুসলিমের কাছেও তিনি আদর্শ। দেশের অধিকাংশ মুসলিমই তো ধর্মান্তরিত মুসলিম। তাই দেশের মুসলিম ভাইদের সঙ্গে আমার ৯৯ শতাংশ ডিএনএ মিলে যাবে। তিনি আরো বলেন, ভারতের সমস্ত সাংস্কৃতিক, ঐতিহ্য, ইতিহাস ফুটে উঠবে এই মন্দিরের স্থাপত্যে। এই মন্দিরের স্থাপত্য, ভাস্কর্য, পরিকাঠামো হার মানাবে দেশ বিদেশে বহু মন্দির, মসজিদ, গির্জার স্থাপত্যকেও।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status