ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
মেয়ের ঘরে প্রেমিক, বাবা দরজা ভেঙে ঢোকার পর যা ঘটল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 17 November, 2019, 10:49 AM

মেয়ের ঘরে প্রেমিক, বাবা দরজা ভেঙে ঢোকার পর যা ঘটল

মেয়ের ঘরে প্রেমিক, বাবা দরজা ভেঙে ঢোকার পর যা ঘটল

কুড়িগ্রামের রাজারহাটে মেয়ের প্রেমিকের হাতে মোসলেহ উদ্দিন নামে এক বাবা খুন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ মৃণাল ক্লান্তি (২৩) নামে ওই যুবককে আটক করেছে। পুলিশ ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাতে মোসলেহ উদ্দিন জানতে পারেন তার মেয়ের ঘরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ছেলে মৃণাল ক্লান্তি অবস্থান করছেন। এমন খবর পেয়ে বাড়িতে এসে বিষয়টির সত্যতা পান তিনি। এর পর তাকে বেরিয়ে আসতে বললে মৃণাল ঘর থেকে বের না হওয়ায় এক পর্যায়ে দরজা ভেঙে মোসলেম উদ্দিন ঘরে প্রবেশ করেন। এসময় মৃণাল তার প্রেমিকার বাবাকে আঘাত করে পালিয়ে যান।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার রাজারহাট ইউনিয়নের নাটুয়ামহল পোর্দ্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃণালের আঘাতে প্রেমিকার বাবা ঘরে মধ্যে পড়ে যায় এবং সেখানেই স্টোক করেন। এ ঘটনায় দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে মোসলেহ উদ্দিনকে মৃত ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনা ধামাচাপা দিতে মেয়ের পরিবার পরদিন মোসলেহ উদ্দিনের মরদেহ দাফনের ব্যবস্থা করেন। কিন্তু বিষয়টি এলাকাবাসী মরদেহ দাফনের দিন জেনে যায়।

খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে। সুরতহালে লাশের ডান হাতে রক্ত এবং বুকে ও অন্ডকোষে আঘাতের চিহ্ন পাওয়ার কথা জানান। পরে পুলিশ ওই ব্যক্তির মেয়েকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে আসল ঘটনা জানতে পারে পুলিশ। এরপর মৃণালকে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এ ঘটনায় রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‌‌‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রেমিক মৃণাল কান্তির সম্পৃক্ততা পাওয়া গেছে। বিষয়টি নিয়ে উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status