ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
কাতারে ব্যাডমিন্টন টুর্নামেন্ট জার্সি উন্মোচন
কাজী শামীম, কাতার
প্রকাশ: Saturday, 16 November, 2019, 4:41 PM
সর্বশেষ আপডেট: Monday, 18 November, 2019, 3:14 PM

কাতারে ব্যাডমিন্টন টুর্নামেন্ট জার্সি উন্মোচন

কাতারে ব্যাডমিন্টন টুর্নামেন্ট জার্সি উন্মোচন

'খেলাধুলা শুধু সুস্থতা নয়, সুখও দেয়' এই ধারাবাহিকতায়  বাংলাদেশ ব্যাডমিন্টন সোসাইটি কাতার (বিবিএসকিউ) আয়োজনে বাংলাদেশের মহান বিজয় দিবস ও কাতারের জাতীয় দিবস ২০১৯ উপলক্ষে আগামী ২৬-২৭ ডিসেম্বর আল সাদ ইনডোর স্টেডিয়ামে কাতার প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে এক আকর্ষণীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হবে।


এ টুর্নামেন্টকে সফল করার জন্য গত ১৪ নভেম্বর সন্ধ্যায় রেডিসন ব্লু হোটেলের হল রুমে আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশন ফরম বিতরণ ও অফিসিয়াল জার্সির মোড়ক উন্মোচন করেন রাষ্ট্রদূত আসুদ আহমদ।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন। বিবিএসকিউ এর সহ-সভাপতি মোহাম্মদ তাফসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন আলী। টুর্নামেন্টের নিয়মকানুন ও সংগঠনের কর্মপরিকল্পনা তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক আশফাক উদ্দিন মামুন।

বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মো: আমিনুল ইসলাম ও বাংলাদেশ স্কুল এন্ড কলেজের পরিচালক লেঃকর্নেল অবঃ আনোয়ার খুরশিদ।


আগ্রহী কাতার প্রবাসী বাংলাদেশীদের আগামী ২০ ডিসেম্বরের মধ্যে পাঁচ ক্যাটাগেরির মধ্যে প্রত্যেক ক্যাটাগরিতে ৭৫কাতারি রিয়াল অগ্রিম প্রদান করে রেজিস্ট্রেশন করতে হবে। একটি জার্সি ফ্রি দেওয়া হবে।।দ্বিতীয় জার্সি নিতে হলে অতিরিক্ত ২০ রিয়াল জমা দিতে হবে। যেসব খেলোয়াড় নিজের নাম জার্সিতে লেখাতে চান তাদের ১০ ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন ফরম পুরণ করতে হবে।

টুর্নামেন্টে চ্যাম্পীয়ন ও রানার্স আপ এর জন্য আকর্ষণীয় ট্রফি ও নগদ অর্থ সহ সার্টিফিকেটের ব্যবস্থা থাকবে। দর্শকদের প্রবেশ উন্মুক্ত। এ ছাড়া দর্শকদের জন্য রয়েছে কুপন ড্র-এর মাধ্যমে দোহা-ঢাকা-দোহা এয়ার টিকেট ও মোবাইল পুরস্কার রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status