ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
লেনোভোর হাইব্রিড আইডিয়াপ্যাড 'ডি৩৩০' বাজারে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 November, 2019, 4:24 PM
সর্বশেষ আপডেট: Saturday, 16 November, 2019, 4:29 PM

লেনোভোর হাইব্রিড আইডিয়াপ্যাড 'ডি৩৩০' বাজারে

লেনোভোর হাইব্রিড আইডিয়াপ্যাড 'ডি৩৩০' বাজারে

লেনোভোর আইডিয়াপ্যাড সিরিজের একটি অন্যতম হাইব্রিড নোটবুক কাম ট্যাব ডি৩৩০ পাওয়া যাচ্ছে লেনোভো অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের যে কোন শাখায় এবং অনুমোদিত ডিলার হাউজে। লেনোভো আইডিয়াপ্যাড ডি৩৩০ মডেলের এই হাইব্রিড নোটবুকটি একই সাথে ল্যাপটপ এবং ট্যাবলেটের কাজ করতে সক্ষম।


হাইব্রিড এই নোটবুকটির প্রসেসিং পাওয়ার কম্পিউটারের মত হলেও এটিকে ট্যাবলেট হিসেবে ব্যবহার করা সম্ভব। ১০ ইঞ্চের ফুল এইচডি ডিস্প্লের হাইব্রিড নোটবুকটির টাচ সুবিধা সাপোর্ট করে। এছাড়া এটি কীবোর্ড থেকে আলাদা করে ট্যাবলেটের মত করে ব্যবহার করা যাবে।  

অভ্যন্তরীন স্পেসিফিকেশন বলতে এতে আছে ইন্টেল সেলেরন ডুয়াল কোর এন৪০০০ এর সাথে আছে ৪ জিবি র‍্যাম এবং স্টোরেজ হিসেবে এটি ৬৪ জিবি পর্যন্ত সাপোর্ট করতে সক্ষম। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে জেনুইন উইন্ডোজ ১০ হোম। ইনপুট হিসেবে আছে ইউএসবি টাইপ সি ৩.১, মাইক্রো এসডি কার্ড স্লট এবং অডিও জ্যাক। এছাড়া কীবোর্ডের অংশে আছে ইউএসবি ২.০। হাইব্রিড নোটবুকটির পিছনে আছে ৫ মেগাপিক্সেল এবং সামনে ২ মেগাপিক্সেল ক্যামেরা।



মোবাইল মার্ক ২০১৪ এর টেস্ট অনুযায়ী এই হাইব্রিড নোটবুকটি ১৩ ঘন্টা ব্যাকাপ দিতে সক্ষম। অডিও সুবিধা হিসেবে আছে ডলবি প্রিমিয়াম অডিও।

প্লাটিনাম সিলভার কালারে এই টু ইন ওয়ান হাইব্রিড নোটবুকটি ১ বছরের ইন্ট্যারন্যাশনাল ওয়াররেন্টিতে পাওয়া যাচ্ছে। মাত্র ৩৪,৫০০ টাকায় হাইব্রিড নোটবুকটি পাওয়া যাবে লেনোভো অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের যে কোন শাখায় এবং অনুমোদিত ডিলার হাউজে।
 
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status