ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৭ জুন ২০২৬ ৩ আষাঢ় ১৪৩৩
র‌্যাব ছাড়ছেন বেনজীর আহমেদ?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 14 November, 2019, 6:20 PM
সর্বশেষ আপডেট: Thursday, 14 November, 2019, 7:47 PM

র‌্যাব ছাড়ছেন বেনজীর আহমেদ?

র‌্যাব ছাড়ছেন বেনজীর আহমেদ?

বাংলাদেশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালকের পদে পরিবর্তন আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সরকারের একাধিক গুরুত্বপূর্ণ সূত্র এ বিষয়ে আভাষ দিয়ে বলেছেন যে, র‌্যাবের বর্তমান মহাপরিচালককে সচিব মর্যাদার কোনো বিশেষ দায়িত্ব দেওয়া হতে পারে বা তাকে কোনো মন্ত্রনালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হতে পারে। তার বদলে নতুন কাউকে র‌্যাবের মহাপরিচালকের পদে নিয়োগ দেওয়া হতে পারে। র‌্যাবের মহাপরিচালক হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন বেনজীর আহমেদ।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এ বিষয়ে একটি প্রস্তাবনা প্রাধানমন্ত্রীর কাছে আগামী দুই এক দিনের মধ্যেই দেওয়া হবে। আর প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই র‌্যাব তার নতুন মহাপরিচালক পাবে।

উল্লেখ্য, বেনজীর আহমেদ র‌্যাবের মহাপরিচালক হিসেবে সফল ভাবে নেতৃত্ব দিয়েছেন বলেই সরকারের নীতি নির্ধারকেরা মনে করে। বিশেষ করে হলি আর্টিজানের জঙ্গি হামলার পরে তার ভূমিকা এবং সারা দেশে জঙ্গি দমনের ক্ষেত্রে র‌্যাবের ভুমিকা আন্তর্জাতিক ভাবে প্রশংসিত হয়েছে। এখন নতুন মহাপরিচালক কে হবেন বা আদৌও শেষ পর্যন্ত এই সময়ে র‌্যাবের মহাপরিচালক পদে পরিবর্তন আনা হবে কিনা সেটা দেখার বিষয়।

বেনজীর আহমেদ ১৯৬৩ সালে ১ অক্টোবর গোপালগঞ্জের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি সাহিত্যে এমএ সম্পন্ন করেন বেনজীর আহমেদ। তিনি ১৫ ফেব্রুয়ারি ১৯৮৮ সালে সপ্তম (বিসিএস) পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে চাকরিতে যোগদান করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status