|
হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
|
![]() হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু মঙ্গলবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হামের লক্ষণ নিয়ে মারা গেছে আরো ৫৬৪ জন। এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৩৯ জন মারা গেছে ঢাকায়; আর রাজশাহী বিভাগের ৮৭ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার একই সময় পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে; তাদের মধ্যে ৯৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আর এই সময়ে নমুনা পরীক্ষায় ১৩৬ জনের হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। গত এক দিনে হামের লক্ষণ নিয়ে ঢাকার হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি ৩৪২ জন রোগী এসেছে। আর সবচেয়ে কম ২৮ জন ভর্তি হয়েছেন রংপুরে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৮৭ হাজার ৯২৯ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে গেছে। আর পরীক্ষার মাধ্যমে ১০ হাজার ৫২৩ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যবিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: বসুন্ধরা স্পোর্টস সিটিতে ৬ দেশের ফাইটারদের লড়াই
দেশে পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জনপ্রশাসনের সক্ষমতা আরও বাড়ানো জরুরি: আব্দুল বারী
বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে ত্রাণ ও ৮ হাজার টাকা সহায়তা
