ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঝগড়াঝাটি করেই এক বছর পার করে দিলেন রনভীর-দীপিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 14 November, 2019, 12:32 PM

ঝগড়াঝাটি করেই এক বছর পার করে দিলেন রনভীর-দীপিকা

ঝগড়াঝাটি করেই এক বছর পার করে দিলেন রনভীর-দীপিকা

দেখতে দেখতে একটা বছর গড়িয়ে গেলো। গেল বছরের নভেম্বর বিয়ে করেছিলেন বলিউড তারকা জুটি দীপিকা পাড়ুকোন ও রনভীর সিং রাজকীয় সাজে মহা ধুমধাম করে ইতালির বিলাসবহুল লেক কোমোতে হয় তাদের বিয়ের অনুষ্ঠান।

আজ (১৪ নভেম্বর) দীপিকা পাড়ুকোন ও রনভীর সিংয়ের প্রথম বিয়ে বার্ষিকী। এই বিশেষ দিনটি কীভাবে কাটাচ্ছেন তারা?

জানা গেল, খুব জাকজমক করে নয়, পরিবারের সঙ্গে সাদামাটা আয়োজনে বিয়ে বার্ষিকী পালন করছেন।

খুনসুটি আর ঝগড়াঝাটিতেই তারা পার করলেন এই এক বছর। বুধবার রাতেই তারা উড়ে গেলন তিরুপতি মন্দির। বুধবার প্রথমে তিরুপতিতে পুজো দিয়ে তারা যাবেন পদ্মাবতী মন্দিরে। সেখান থেকে ১৫ নভেম্বর অমৃতসর হয়ে ফিরে আসবেন মুম্বাই।

উড়ে যাওয়ার আগে একান্ত সাক্ষাৎকারে দীপিকা জানালেন বিয়ের আগে আর পরে এমন কিছু পরিবর্তন তার জীবনে আসেনি।

কাজ নিয়ে দুজনেই ব্যস্ত থাকেন। তবু এরইমধ্যে সময় বার করে তারা একে অপরের সঙ্গে সময় কাটান। বহুদিন দুজনে ব্যস্ত থাকলে তারা ঠিক করে রাখেন যে কয়েকদিনের ব্রেকে তারা কোথাও দুজনে ঘুরে আসবেন।

তবে যখন ক্যামেরার সামনে তারা অভিনয় করেন তখন মাথায় রাখেন না যে তারা স্বামী-স্ত্রী। নিজেদের সেরাটুকু দিয়ে অভিনয়ের চেষ্টা করেন। আর হ্যাঁ, দীপিকা জানিয়েছেন তারা দুজনেই কাজপাগল। কাজ নিয়েই পাগলামি করতে চান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status