ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভারতের বিধ্বংসী বোলিংয়ে বাংলাদেশের উইকেট মিছিল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 14 November, 2019, 12:07 PM

ভারতের বিধ্বংসী বোলিংয়ে বাংলাদেশের উইকেট মিছিল

ভারতের বিধ্বংসী বোলিংয়ে বাংলাদেশের উইকেট মিছিল

ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। ব্যাট করতে নেমে প্রথমেই ধাক্কা লেগেছে বাংলাদেশ শিবিরে। ৭ ওভারে দলীয় ১২ রানের মধ্যেই ফিরে গেছেন ইমরুল কায়েস ও সাদমান ইসলাম। দুজনেই করেছেন ৬ রান করে। দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই হারিয়ে অধিনায়ক মুমিনুল হক ও মোহাম্মাদ মিথুন কিছুটা ম্যাচের হাল ধরেন। কিন্তু শামীর বলে বাজে ফুটয়ার্কে এলবি ডাব্লিউ’র ফাঁদে পড়েন ডানহাতি ব্যাটসম্যান মিথুন। এই রিপোর্ট লেখা অবধি টাইগারদের সংগ্রহ ২১.৪ ওভারে ৩ উইকেটে ৪৭ রান। উইকেটে আছেন মুমিনুল হক (১৮) এবং মুশফিকুর রহিম (২)।

ভারত: বিরাট কোহলি, রোহিত শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, কুলদীপ যাদব, মুহাম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, শুভমান গিল, ঋষভ পন্থ।

বাংলাদেশ: মমিনুল হক, আল-আমিন হোসেন, ইমরুল কায়েস, শাদমান ইসলাম, সইফ হাসান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান, লিটন দাস, মুশফিকুর রহিম, মুহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নইম হাসান, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status