|
কখনও পায়ে নতুন জুতা পরেন না রানি এলিজাবেথ
নতুন সময় ডেস্ক
|
![]() কখনও পায়ে নতুন জুতা পরেন না রানি এলিজাবেথ ৯৩ বছর বয়সী এই রানি কোথাও যাওয়ার আগে যে জুতা পরেন, সেই জুতা তার পোষাক প্রস্তুতকারী সঙ্গী তথা রানির ছায়াসঙ্গী অ্যাঞ্জেলা ক্যালি আগে পরে দেখেন। তিনি যদি সেই জুতা পরে আরাম অনুভব করেন তবেই সেই জুতা পায়ে দেন বাকিংহাম প্যালেসের রানি। রানির ছায়াসঙ্গী ক্যালি পিপল ম্যাগাজিনে 'দ্যা আদার সাইড অফ দ্য কয়েন'-এ বিষয়টি সামনে আনেন। ক্যালি বলেন, রানি পরার আগে যে কোনো জুতা আগে তিনিই পরে দেখেন। রানি পরে আরাম পাবেন কিনা সে বিষয়টি মাথায় রাখতে হয় তার। যদি তাতে তিনি নিজে সন্তুষ্ট হন তারপরেই সেই জুতা পরেন রানি। অ্যাঞ্জেলা ক্যালি বলেন, রানি এলিজাবেথর সময় অতি মূল্যবান। তাই তার পক্ষে জুতা পরে দেখার সময় থাকে না। তাই রানির জুতা আগে তিনিই পরে দেখেন। কারণ তাদের দুজনের পায়ের মাপ একই। ২০০৭ সাল থেকে দীর্ঘ ১২ বছর ধরে রানির ওয়ারড্রোব ম্যানেজার স্টিওয়ার্ট পারভিন। তিনি জানিয়েছেন, প্রতিদিন বিকালে রানি প্রাসাদের বাগানে ঘুরতে যান। সে সময় তার জন্য প্রতিদিন একটি করে নতুন জুতা বের করা হয়। সে জুতাও আগে অন্য কেউ পরে দেখেন। তারপরেই তা পরেন রানি। আর রানিও জানিয়েছেন, তার এতে কোনও সমস্যা নেই। কারণ তিনি খুব কম সময় ধরেই জুতা পরে হাঁটেন। তাই অন্য কেউ তার জুতা পরে পরীক্ষা করে দিলেই ভালো হয় বলে উল্লেখ করেছেন রানি নিজেই।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে অনুসরণ করে আটক কে এই ছাত্রলীগ নেতা?
সপ্তাহে ৪০ প্রেমের প্রস্তাব ডি এ তায়েবের, জয়ের কতটি?
সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: চিকিৎসকের পোস্টে তুমুল সমালোচনা
সাপ্তাহিক খবর পত্রিকার সম্পাদক হাবিবুল্লাহ বাহার -এর ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
