ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মহিউদ্দিনের স্ত্রীকে মঞ্চ থেকে নামিয়ে দেয়ার ব্যাপারে যা বললেন কাদের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 28 October, 2019, 3:33 PM

মহিউদ্দিনের স্ত্রীকে মঞ্চ থেকে নামিয়ে দেয়ার ব্যাপারে যা বললেন কাদের

মহিউদ্দিনের স্ত্রীকে মঞ্চ থেকে নামিয়ে দেয়ার ব্যাপারে যা বললেন কাদের

চট্টগ্রামের সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রীকে মঞ্চ থেকে নামিয়ে দেয়ার ব্যাপারে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, তিনি এই বিষয়ে জানতেন না। চট্টগ্রাম থেকে ফেরার পথে এয়ারপোর্টে তিনি এ বিষয়ে জানতে পারেন। জানলে তিনি মহিউদ্দিন চৌধুরীর স্ত্রীকে প্রাপ্য সম্মান দিতেন বলেও জানান। 

আজ সোমবার (২৮ অক্টোবর) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে আলাপকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন। 

অভিযোগ উঠেছে, চট্টগ্রামে গতকাল আওয়ামী লীগের দলীয় এক অনুষ্ঠানে প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিনকে বর্তমান মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন মঞ্চ থেকে নামিয়ে দেন। এ নিয়ে সেখানকার আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তিনি সড়ক ভবনে অন্য একটি অনুষ্ঠানে ছিলেন। সেখান থেকে তিনি যখন ওই অনুষ্ঠানে যোগ দেন, তখন কেউ তাঁকে এ ধরনের ঘটনার কথা জানায়নি। তিনি যখন বিমানবন্দরে যান, তখন একজন তাঁকে এ ঘটনা জানায়। এরপর তিনি এ বিষয়ে মেয়র আ জ ম নাছির উদ্দীনকে জিজ্ঞেস করেন। 

নাছির উদ্দীন জানিয়েছেন, তিন জেলার সভাপতি, সাধারণ সম্পাদকেরা বৈঠক করে ঠিক করেছেন মঞ্চে কে কে বসবেন। 

ওবায়দুল কাদের বলেন, ‘তবে আমি যদি জানতাম, তাহলে মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হিসেবে তাঁকে সম্মান দিতাম।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status