ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
লেবার পার্টির মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 28 October, 2019, 1:47 PM

লেবার পার্টির মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা

লেবার পার্টির মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা

পূর্ব লন্ডনের সংসদীয় আসন পপুলার ও লাইমহাউসে লেবার পার্টি থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা বেগম। রোববার (২৭ অক্টোবর) রাতে লেবার পার্টির সদস্যদের সরাসরি ভোটে জিতে মনোনয়ন নিশ্চিত করেন তিনি।

আফসানার আসনটি বাংলাদেশি অধ্যুষিত সংসদীয় আসন। লেবার পার্টির ৫৩০ সদস্য ভোট দেন। ভোটে আফসানা জয়ী হলেও তিনি কত ভোট পেয়েছেন তা জানায়নি দলটি।

১৯৯৭ সাল থেকে এ আসনটি লেবার পার্টির দখলে রয়েছে। লেবার পার্টির দুর্গ খ্যাত এ আসন থেকে মনোনয়ন নিশ্চিত হওয়ায় আসন্ন নির্বাচনে আফসানার বিজয় অনেকটা নিশ্চিত বলে মনে করছেন স্থানীয়রা।

আফসানার এ আসনে তার প্রতিদ্বন্দ্বী থাকছেন আমিনা আলী। তাকে অভিনন্দন জানিয়ে আফসানা বলেছেন, সবার সহযোগিতা নিয়ে মানুষের পাশে থেকে কাজ করতে চান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status