ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঘুষের টাকাসহ আটক রবিউলকে বাঁচাতে নয়া ফন্দি!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 28 October, 2019, 1:24 PM

ঘুষের টাকাসহ আটক রবিউলকে বাঁচাতে নয়া ফন্দি!

ঘুষের টাকাসহ আটক রবিউলকে বাঁচাতে নয়া ফন্দি!

যশোরের ঝিকরগাছায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে আটক সাবরেজিস্ট্রি কার্যালয়ের অফিস সহকারী রবিউল ইসলামকে রক্ষা করতে একটি প্রভাবশালী মহল অপতৎপরতা অব্যাহত রেখেছে। উদ্ধার হওয়া ঘুষের টাকাকে বৈধ দেখাতে প্রভাবশালী মহলটি এবার শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করছে। তারা উদ্ধার হওয়া ঘুষের টাকাকে নকলনবিশদের কথিত সংগঠনের টাকা বানাতে মাঠে নেমেছে।

গত ১০ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) ঝিকরগাছা সাবরেজিস্ট্রি কার্যালয়ে হানা দিয়ে অফিস সহকারী রবিউল ইসলামকে এক লাখ ৩৩ হাজার ঘুষের টাকাসহ আটক করে। ঘুষের এ টাকা তার টিফিন বাক্সের ভেরত ছিল। এরপর দুর্নীতি দমন কমিশন (দুদক) রবিউল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে ২ দিনের রিমান্ড নিলে ঘুষসংক্রান্ত বেশকিছু তথ্য পায় তার কাছ থেকে। 

এদিকে, আটক রবিউল ইসলামকে রক্ষা করতে প্রভাবশালী মহলটি প্রথম থেকে মোটা অংকের টাকার মিশন নিয়ে মাঠে নামার অভিযোগ রয়েছে। সর্বশেষ মহলটি উদ্ধার হওয়া ঘুষের টাকাকে বৈধ বানাতে নকলনবিশদের কথিত সংগঠনের টাকা হিসেবে দেখাতে কাগজপত্র তৈরি করছে। তাতে উল্লেখ করা হয়েছে, অফিস সহকারী রবিউল ইসলামের কাছে থেকে উদ্ধার হওয়া টাকা নকলনবিশদের বার্ষিক ভ্রমণের জন্য প্রতিমাসের গচ্ছিত টাকা। যা ফন্দি-ফিকির ছাড়া কিছুই না। কারণ ঝিকরগাছা সাবরেজিস্ট্রি কার্যালয়ে কর্মরত ২৬ জন নকলনবিশ সর্বশেষ গত মার্চ মাসে তাদের পারিশ্রমিকের টাকা পান। ফলে, বার্ষিক ভ্রমণের জন্য প্রতিমাসে টাকা গচ্ছিত করা তাদের অনেকের কাছে 'নুন আনতে পান্তা ফুরানোর' মতো।

সাবরেজিস্ট্রার মশিউর রহমান জানান, এখানে নকলনবিশদের একাধিক গ্রুপ রয়েছে। কিছু নকলনবিশ বার্ষিক ভ্রমণের জন্য টাকা গচ্ছিতের কথা জানালেও অন্যরা টাকা জমা না রাখার কথা বলেছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) যশোরের ডিডি মোহাম্মদ নাজমুচ্ছায়াদাত জানান, এসব ফন্দি করে পার পাওয়া যাবে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status