ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
নারীদের মূত্রনালীতে সংক্রমণ ঠেকাবেন যেভাবে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 October, 2019, 4:50 PM

নারীদের মূত্রনালীতে সংক্রমণ ঠেকাবেন যেভাবে

নারীদের মূত্রনালীতে সংক্রমণ ঠেকাবেন যেভাবে

মূত্রনালীতে সংক্রমণ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (ইউটিআই) বাংলাদেশের নারীদের একটা কমন সমস্যা। এই রোগের বিরুদ্ধে সঠিক সময়ে সঠিক ব্যবস্থা গ্রহণ না করলে বা চিকিৎসা না করালে এই সমস্যা বারবার হানা দিতে পারে। সাধারণ কিছু পরীক্ষার পর চিকিৎসকরা এই সংক্রমণ সম্পর্কে নিশ্চিত হন। অনেকেই আছেন যারা ইউটিআইতে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ না নিয়ে নিজেরাই বাজারচলতি কিছু ওষুধ ও জেল ব্যবহার করতে শুরু করেন। যা ঠিক নয়।

নিজে নিজে ডাক্তারি করার এই প্রবণতা অত্যন্ত খারাপ। বরং এতে সংক্রমণ না কমে অনেক সময় শরীরে ঘাপটি মেরে বসে থাকে। পরবর্তী আক্রমণে এর রূপ হয় আরও ভয়াবহ। তাই প্রথম থেকেই এই অসুখের সময় সচেতন হতে হবে। কিছু উপসর্গ দেখলেই তাই সতর্ক থাকতে হবে। সাধারণত এই অসুখে প্রস্রাবে জ্বালা, বার বার প্রস্রাবের বেগ আসা, প্রস্রাবের পরিমাণ কম হওয়া, কোমরে ও পেটে ব্যথা এসব থাকেই। সঙ্গে কারও কারও ক্ষেত্রে এই ইনফেকশনের কারণে তীব্র জ্বর আসতে পারে, সঙ্গে মাথা ঘোরাও থাকে। অনেকের বেলায় আবার প্রস্রাবের সময় রক্তপাতও হতে পারে।

এসব উপসর্গ দেখলেই যেমন চিকিৎসকের কাছে যেতে হবে, তেমনই সারাবছর কিছু নিয়ম মানলে এই রোগ থেকে দূরে থাকা সম্ভব-

প্রথম শর্ত হলো, পর্যাপ্ত পরিমাণ পানি পান। শরীরের যতটা পরিমান পানির প্রয়োজন, ততটাই পানি পান করতে হবে। যত বেশি বার প্রস্রাব নির্গত হবে, ততই শরীর থেকে টক্সিন বেরিয়ে যাবে। এতে মূত্রথলিতে জীবাণুর বাসা বাঁধার শঙ্কাও কমে।

যেকোনো সুলভ টয়লেট বা অপরিষ্কার টয়লেট ব্যবহার করা থেকে দূরে থাকুন। চেষ্টা করুন বাড়ির বাইরে ইউনিরাল ব্যবহার না করতে। একান্তই করতে হলে খুব পরিষ্কার টয়লেট ব্যবহার করুন। অপরিচ্ছন্ন টয়লেটে গেলে জীবাণু সংক্রমণের শঙ্কা বেশি।

একান্তই পাবলিক টয়লেট ব্যবহার করতে গেলে টয়লেট সিট ক্লেনজার সঙ্গে রাখুন।

প্রতিদিন দুই বেলা চিকিৎসকের পরামর্শ মেনে বিশেষ কোনো জেল বা সাবান দিয়ে যৌনাঙ্গ পরিষ্কার করুন। আজকাল বাজারে যৌনাঙ্গ পরিস্কারের বিশেষ জেল পাওয়া যায়। প্রতিবার মূত্র ত্যাগের পর প্রস্রাবের রাস্তা আর যৌনাঙ্গ খুব ভালো করে পরিষ্কার করতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status