ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
নুসরাত হত্যা
'একবুক চাপা কষ্ট, বেদনায় হৃদয়টা দুমড়ে-মুচড়ে যায়'
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 25 October, 2019, 4:08 PM

'একবুক চাপা কষ্ট, বেদনায় হৃদয়টা দুমড়ে-মুচড়ে যায়'

'একবুক চাপা কষ্ট, বেদনায় হৃদয়টা দুমড়ে-মুচড়ে যায়'

চাঞ্চল্যকর নুসরাত হত্যা মামলায় প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাসহ ১৬ আসামির সবাইকেই মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। অধ্যক্ষের যৌন নিপীড়নের প্রতিবাদ করায় ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের প্রায় ছয় মাস অতিবাহিত হলেও এখনো পরিবারের সদস্যদের মনে স্বজন হারানোর ঘা শুকায়নি।

রায় ঘোষণার পর নুসরাতের ছোটভাই রাশেদুল হাসান রায়হান বলেন, বিশ্বাস করুণ- একবুক চাপা কষ্ট, বেদনায় আমার হৃদয়টা দুমড়েমুচড়ে যায়, প্রতিটি মুহূর্তে মনে পড়ে যায় আপুর কথা, ঘুমের মধ্যে জেগে উঠি আপুর শেষ দিনগুলোর নির্মম কষ্টের কথা মনে হলে, এখনও শেষ রাতে চোখে একফোঁটা ঘুম আসে না আপুর কথা ভেবে।
রায়হান আরও বলেন, প্রতিদিন সন্ধ্যায় যখন বাড়ি ফিরে দেখি আপুর রুমটা খালি পড়ে আছে, যে টেবিলে বসে পড়ালেখা করতো সেখানে বই খাতাগুলো ঠিক আগের মতোই আছে, আগের মতো আছে আপুর ব্যবহৃত সব জিনিসপত্র। নেই শুধু আমার কলিজার টুকরা আপুটি।

গতকাল বুধবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশীদ জনাকীর্ণ আদালতে নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানাও করেছে আদালত। জরিমানার এই অর্থ আদায় করে নুসরাতের পিতা-মাতাকে প্রদানের জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে রায়ে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status