ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
চুপ করো, টাকা নাও আবার কথা বলো, সুজনকে পাপন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 25 October, 2019, 2:55 PM
সর্বশেষ আপডেট: Friday, 25 October, 2019, 3:11 PM

চুপ করো, টাকা নাও আবার কথা বলো, সুজনকে পাপন

চুপ করো, টাকা নাও আবার কথা বলো, সুজনকে পাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেটারদের মধ্যে দফারফার বৈঠক চলছিল। দুই পক্ষের আলোচনার মধ্যে বারবার হস্তক্ষেপ করছিলেন খালেদ মাহমুদ সুজন। তাতে বেজায় চটে যান বিসিবি বস নাজমুল হাসান পাপন। একপর্যায়ে মেজাজ হারিয়ে তাকে কড়া ধমক দেন তিনি।


উদ্ভূত ক্রিকেট সংকট নিরসনে বুধবার রাতে জরুরি বৈঠকে বসে বিসিবি ও ক্রিকেটাররা। ওই সময় বারবার খেলোয়াড়দের বিপক্ষে কথা বলেন খালেদ মাহমুদ। ঘরোয়া ক্রিকেটে পক্ষপাতমূলক আম্পায়ারিং এবং পাতানো ম্যাচের অভিযোগ খেলোয়াড়দের সাজানো নাটক বলে মন্তব্য করেন তিনি।

মাহমুদ বলেন, ঘরোয়া তথা ঢাকার ক্রিকেটে কোনো পাতানো ম্যাচ হয় না। আম্পায়ারদের কেবল দু'একটি ভুল হয়। এছাড়া বাকি সব অভিযোগ কোচ, খেলোয়াড় ও কর্মকর্তাদের সাজানো নাটক। এসব নিয়ে তাদের দাবি ভিত্তিহীন।

এরকম বেশ কিছু বিষয় নিয়ে এভাবে বারবার ক্রিকেটারদের কাঠগড়ায় দাঁড় করান এ বোর্ড পরিচালক। একপর্যায়ে তার ওপর খেপে যান নাজমুল হাসান। উচ্চস্বরে তিনি বলেন, চুপ করো। তুমি (খালেদ মাহমুদ) আর কথা বলবা না। একটা কথাও না। তোমার লজ্জা লাগে না! টাকা নাও আবার কথা বলো! এতদিন আমাকে অনেক ভুল বুঝাইছো, আর না।

এর আগে নাজমুল হাসান জানান, বিসিবির পরিচালক হয়েও জাতীয় দলের ম্যানেজার হিসেবে বেতন নেন খালেদ মাহমুদ। ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন দলের কোচিং করান। এসব স্বার্থের সংঘাত সৃষ্টি করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status