|
মৌসুমীকে ভয় পাচ্ছেন মিশা সওদাগর!
নতুন সময় ডেস্ক
|
![]() মৌসুমীকে ভয় পাচ্ছেন মিশা সওদাগর! কেন মৌসুমী প্যানেল দিতে পারেননি এর জবাব তিনি আগেই দিয়েছেন। ‘অদৃশ্য শক্তির’ প্রভাবে সেটি মৌসুমী করতে পারেননি। তারপরও তিনি দমে যাননি। মৌসুমীর এই সাহসিকতার প্রশংসা অনেক সিনিয়র শিল্পীই করেছেন। অনেকেরই মত, মৌসুমী শিল্পিী সমিতিতে নতুন ইতিহাস তৈরি করবেন। তাই বোধহয় শঙ্কায় পড়ে গেছেন মিশা। পুরো প্যানেলে আর কোনও পদে টেনশন নেই। শুধু এই পদেই টেনশন রয়েছে। আর সেই কারণেই বোধহয় ভয় পাচ্ছেন মিশা। সেটি রুবেলের কথায় বেশ ভালোভাবেই বোঝা গিয়েছে। তিনি জানিয়েছেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা-জায়েদ প্যানেলের সভাপতি মিশা সওদাগর বিজয়ী না হলে এই প্যানেল থেকে অন্য পদে বিজয়ীরা পদত্যাগ করবেন। বুধবার (২৩ অক্টোবর) বিকেলে মিশা-জায়েদ প্যানেলের পরিচিতি সভা এবং সংবাদ সম্মেলন অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করেছেন অভিনেতা রুবেল। এছাড়া অনুষ্ঠানে সভাপতি পদে মিশা সওদাগরকে বিজয়ী করতে প্রতিশ্রুতিবদ্ধ করা হয়েছে শিল্পীদের। অনুষ্ঠানে রুবেলের মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেন অন্য সহ-সভাপতি প্রার্থী খল অভিনেতা ডিপজল। এসময় উপস্থিত ছিলেন মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচন করা প্রার্থী এবং শতাধিক শিল্পী। পুরো প্যানেলের পাশাপাশি একটি সভাপতি পদে জয়ের ব্যাপারে মিশা-জায়েদ প্যানেলের বেশি জোর ও জয়ী না হলে পদত্যাগের আগাম হুমকির কারণ অনুসন্ধানে যা বেরিয়েছে সেটা হলো স্বতন্ত্র সভাপতি প্রার্থী চিত্রনায়িকা মৌসুমীর প্রচারণা। অনেকেই মনে করছেন, তিনি এগিয়ে। তাই পুরো প্যানেলের বিজয় মোটামুটি নিশ্চিত হলেও এই একটি পদ নিয়ে বেশ চিন্তায় আছেন মিশা-জায়েদ প্যানেল।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
