ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
পদ্মার ইলিশ খাওয়া দুই বাংলার সমান অধিকার : তসলিমা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 30 September, 2019, 9:16 PM

পদ্মার ইলিশ খাওয়া দুই বাংলার সমান অধিকার : তসলিমা

পদ্মার ইলিশ খাওয়া দুই বাংলার সমান অধিকার : তসলিমা

দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। ২০১২ সালের পর এই প্রথম বাংলাদেশের ইলিশ যাচ্ছে ভারতে। ইতিমধ্যেই প্রথম চালান চলে গেছে ওপার বাংলায়। দেশে যখন ইলিশের দাম বাড়ন্ত, তখন এত পরিমান রপ্তানি দেশের অনেকেই ভালো চোখে দেখছে না। তার ওপর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় দেশে পেঁয়াজের দামও একশ ছাড়িয়ে গেছে। এমতাবস্থায় পদ্মার ইলিশ খাওয়া দুই বাংলার সমান অধিকার বলে মন্তব্য করেছেন প্রখ্যাত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন।

দেশ থেকে নির্বাসিত হয়ে ভারতে অবস্থানরত তসলিমা নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, 'আগে তো ৫০০০ থেকে ৮০০০ টন ইলিশ যেত বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে। তারপর কী হলো? ২০১২ থেকে ইলিশ রফতানি বন্ধ। কেন? সম্ভবত তিস্তার পানির ভাগ না পাওয়াতে বাংলাদেশ রাগ করেছিল। হঠাৎ সাত বছর পর রাগ অভিমান ধুয়ে জল করে দিল। নিষেধাজ্ঞা তুচ্ছ করে ইলিশ রফতানি করতে বাংলাদেশের মন চাইলো। কেন? পুজোর শুভেচ্ছা জানাবে। পুজোয় ইলিশ খাক বাঙালি। ৫০০ টন ইলিশ আসছে এ পুজোয়।'

'এই নিষেধাজ্ঞা ফিষেধাজ্ঞা গুলো আমার অসহ্য লাগে। দিল্লিতে সাতটা বছর গুজরাটের ঘাসের-স্বাদের ইলিশকে পদ্মার সুস্বাদু ইলিশ ভেবে কিনেছি। মাছের দোকানিরা তো তাই করে, হাবিজাবি জলের ইলিশকে পদ্মার বলে চালায়, আর ক্রেতার পকেট ফাঁকা করে চলে যায়। ইলিশ রফতানি চলুক। পদ্মার ইলিশ খাওয়ার অধিকার এপার ওপার সব বাঙালির সমান। নদীর কোনও ধর্ম নেই। ইলিশের কোনও ধর্ম নেই। এরা দেশভাগ কাকে বলে জানে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status