ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
সন্তানের সুরক্ষিত যৌনতার দিকে বাবা-মায়ের লক্ষ্য রাখা উচিত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 30 September, 2019, 9:12 PM

সন্তানের সুরক্ষিত যৌনতার দিকে বাবা-মায়ের লক্ষ্য রাখা উচিত

সন্তানের সুরক্ষিত যৌনতার দিকে বাবা-মায়ের লক্ষ্য রাখা উচিত

ঠোঁটকাটা বলে বহু দিন থেকেই বলিউডে জনপ্রিয় কঙ্গনা রানাওয়াত। যখনই মুখ খোলেন, তখনই তার নামে ছড়িয়ে পড়ে নানা বিতর্ক। এবার সেরকমই এক কাণ্ড করে ফেললেন তিনি। সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এসে কঙ্গনা বলেন, বাবা-মা যখন প্রথম জানতে পারলেন আমার একটি যৌন জীবন রয়েছে তারা অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। কিন্তু আমি মনে করি, বাবা-মায়েদের উচিত ছেলে-মেয়েদের যৌন মিলনে উৎসাহিত করা।

তবে সুরক্ষিত যৌন জীবন যে অবশ্যই প্রয়োজনীয় সে কথাও ওই সাক্ষাৎকারে মনে করিয়ে দেন অভিনেত্রী। কঙ্গনা রানাওয়াত আরো বলেন, প্রত্যেকের জীবনে যৌনতা খুবই গুরুত্বপূর্ণ। যদি মনে হয় আপনি যৌনতায় আগ্রহী, নিজেকে আটকে রাখবেন না।

কঙ্গনা বলেন, একটা সময় ছিলো, যখন বলা হত বিয়ে করার পরেই জীবন সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করা উচিত। মনে করা হত বিয়ের পরই বুঝি সেই মানুষটার প্রতি সমস্ত টান জেগে উঠবে। কিন্তু সময় বদলেছে। সূত্র: আনন্দবাজার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status