ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘মন্ত্রী ফোন দিলেই ধরি না, তোমাদের মতো সাংবাদিকদের কাছে কী জবাব দেব?’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 22 September, 2019, 12:11 PM

‘মন্ত্রী ফোন দিলেই ধরি না, তোমাদের মতো সাংবাদিকদের কাছে কী জবাব দেব?’

‘মন্ত্রী ফোন দিলেই ধরি না, তোমাদের মতো সাংবাদিকদের কাছে কী জবাব দেব?’

গাজীপুরের কালিয়াকৈরে যুবলীগ নেতা মোশারফ হোসেন আরেকজনের গরু জবাই করে সহযোগীদের নিয়ে খেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার উপজেলার মাঝুখান এলাকায়। এ ঘটনার খবর সংগ্রহে গেলে ওই যুবলীগ নেতা সংবাদকর্মীদের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন।

এ ব্যাপারে ইউনিয়ন যুবলীগ সভাপতি মোশারফ হোসেন বলেন, ‘আমি গরু জবাই করে খেয়েছি তাতে কার কী। আমি মন্ত্রী ফোন দিলেই ধরি না। তোমাদের মতো সাংবাদিকদের কাছে কী জবাব দেব? তা ছাড়া ইউএনওর অনুমতি নিয়েই গরুটি ১০ হাজার টাকা দাম ধরে জবাই করেছি। টাকাগুলো মাদরাসায় দান করেছি।’

মাঝুখান মাদরাসার কোষাধ্যক্ষ আতাউর রহমান বলেন, ‘বিষয়টি আমাদের জানা নাই, তহবিলে কোনো টাকা জমা হয়নি।’

উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. হিরো মিয়া বলেন, ‘যুবলীগ নেতা মোশারফ হোসেনের নামে যে অভিযোগ উঠেছে—তা খতিয়ে দেখা হবে। প্রমাণ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’ সূত্র: কালেরকন্ঠ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status