ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ জুলাই ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩
দেশে বছরে ১০ হাজার মানুষ আত্মহত্যা করে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 10 September, 2019, 11:59 AM

দেশে বছরে ১০ হাজার মানুষ আত্মহত্যা করে

দেশে বছরে ১০ হাজার মানুষ আত্মহত্যা করে

আজ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী প্রতিবছর সারা বিশ্বে প্রায় ৮ লাখ নারী-পুরুষ আত্মহত্যা করে।

বাংলাদেশে এ বিষয়ে কাজ করছে এমন মানবাধিকার সংগঠন ও এনজিওর দেয়া তথ্যমতে, বাংলাদেশে প্রতিবছর গড়ে ১০ হাজারেরও বেশি নারী-পুরুষ আত্মহত্যা করছেন। প্রতিদিন প্রায় ২৮ জন মানুষ মারা যাচ্ছে আত্মহত্যার মাধ্যমে। যার মধ্যে বেশি ঝুঁকিতে রয়েছে ঝিনাইদহ। পরিবার ও সমাজের মানুষের সহোযোগিতামূলক মনোভাব না পেলে এর প্রবণতা আরো বাড়বে বলে মনে করেন মনোবিজ্ঞানীরা।

সব বাধা-বিপত্তিকে উপেক্ষা করে বেঁচে থাকতে চায় মানুষ। পৃথিবীতে অনেক মানুষই আছেন যারা শুধু বেঁচে থাকার জন্যই সারাজীবন সংগ্রাম করেন। বেঁচে থাকার মোহ-মায়া ত্যাগ করে এই পৃথিবীকে এক নিমেষেই না করে দেয়াটা খুব সহজ কাজ নয়। তবুও অনেকেই স্বেচ্ছায় মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করে; ত্যাগ করে পৃথিবীর মায়া। যাকে আমরা বলি আত্মহত্যা।

আত্মহত্যার কারণে সমাজের গতিশীলতায় বাধার সৃষ্টি হয় এমনটাই মনে করেন সমাজ বিজ্ঞানী ড. নেহাল করিম।

আত্মহত্যা প্রতিরোধে মানসিক স্বাস্থ্যের যত্ন নেয়ার পাশাপাশি মনের বিষন্নতাকে শনাক্ত করে যথাযথ চিকিৎসা দিতে হবে বলে জানান মনোবিজ্ঞানী ডা. হেলালউদ্দিন আহমেদ।

শুধু ১০ সেপ্টেম্বরই নয় প্রতিদিনই হওয়া উচিত আত্মহত্যা প্রতিরোধ দিবস; এমনটাই মনে করেন সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status