ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
অন্যের সঙ্গে অন্তরঙ্গ প্রিয়াঙ্কা, কেঁদে দিল নিক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 10 September, 2019, 11:46 AM

অন্যের সঙ্গে অন্তরঙ্গ প্রিয়াঙ্কা, কেঁদে দিল নিক

অন্যের সঙ্গে অন্তরঙ্গ প্রিয়াঙ্কা, কেঁদে দিল নিক

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বিয়ে করেছেন মার্কিন গায়ক নিক জোনাসকে। ২০১৮ সালের ডিসেম্বর রাজস্থানের উমেদ ভবনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের পর বেশ প্রেমে-সুখে দাম্পত্য জীবন কাটাচ্ছেন প্রিয়াঙ্কা-নিক।

প্রায়ই সামনে আসছে তাদের একান্তে সময় কাটানোর নানা আবেদনময়ী ছবি। এসব নিয়ে আলোচনা সমালোচনা চলতেই থাকে। এবার সামনে এলো অন্য বিষয়। নিককে নাকি কাঁদিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিকের চোখের পানি ঝরেছে প্রিয়াঙ্কার জন্য।

প্রিয়াঙ্কা চোপড়া নিজেই বলেছেন, ‘তার আপ কামিং চলচ্চিত্র ‘দ্য স্কাই ইজ পিংক’র শেষ দৃশ্য তার স্বামী, নিক জোনাসকে কাঁদতে বাধ্য করেছে।’ আগামী কাল মঙ্গলবার প্রকাশিত হবে ছবিটির ট্রেলার। এদিকে আজ সোমবার প্রকাশ হয়েছে ছবিটির পোস্টার। পোস্টারটিরও বেশ প্রশংসা করছেন দর্শকরা।

পোস্টারে দেখা যাচ্ছে, ফারহান আখতারের পিঠে চড়েছেন উচ্ছ্বসিত প্রিয়াংকা, অন্যদিকে জায়রা ও রোহিত সামনের দিকে দৌড়াচ্ছেন।

প্রিয়াংকা চোপড়া ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন ফারহান আখতার, জায়রা ওয়াসিম ও রোহিত সারাফ। চলতি বছরের ১৩ সেপ্টেম্বর, টোরেন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে সোনালি বোস পরিচালিত এই হিন্দি সিনেমাটি দেখানো হবে। ছবিটির ট্রেলার প্রকাশ হবে আগামী ১০ সেপ্টেম্বর, সকাল ১০টায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status