ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
তাজিয়া মিছিল দেখতে মানুষের পদচারণায় মুখর সৈয়দপুর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 10 September, 2019, 11:41 AM

তাজিয়া মিছিল দেখতে মানুষের পদচারণায় মুখর সৈয়দপুর

তাজিয়া মিছিল দেখতে মানুষের পদচারণায় মুখর সৈয়দপুর

আজ ১০ই মহররম, পবিত্র আশুরা। নীলফামারীর সৈয়দপুরে ৪৭টি ইমামবাড়ায় তাজিয়া বসানোর পর নিয়াজ-ফাতেহা শেষে গত রাতেই বের করা হয় তাজিয়া মিছিল। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

ইয়া হাসান ইয়া হোসেন ধ্বনিতে মুখরিত আকাশ বাতাস। ইমামবাড়াগুলোয় তাজিয়া বসানো শেষে শুরু হয় নিয়াজ ফাতেহা। শোকের গানে তুলে ধরা হয় কারবালার বেদনাবহুল স্মৃতি। রঙ-বেরঙের নিশান সাজিয়ে ঢোলের তালে লাঠি খেলার দল নিয়ে বের হয় তাজিয়া মিছিল।

সোমবার বিকেল থেকেই ইমামবাড়াগুলোতে জড়ো হতে থাকে ভক্তরা। মানত আর অন্যায়ের প্রতিবাদের নিশান চড়ান ইমামবাড়ায়, ফাতেহা পাঠ করান ও সিন্নি বিতরন করেন। গভীর রাত পর্যন্ত চলে তাজিয়া মিছিল, ঢোল বাজানো ও লাঠি খেলা।

ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল দেখতে হাজারো মানুষের পদচারণায় মুখরিত সৈয়দপুর। ইমামবাড়ার আশপাশে বসেছে ছোট ছোট মেলা।

যেকোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের থেকে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জানিয়েছেন নীলফামারী সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজান পাশা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status