ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার ব্যাংক-পুঁজিবাজারের লেনদেন বন্ধ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 9 September, 2019, 7:30 PM

মঙ্গলবার ব্যাংক-পুঁজিবাজারের লেনদেন বন্ধ

মঙ্গলবার ব্যাংক-পুঁজিবাজারের লেনদেন বন্ধ

পবিত্র আশুরা উপলক্ষে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দেশের দুই পুঁজিবাজার, ব্যাংক, বিমাসহ আর্থিক প্রতিষ্ঠানের অফিসিয়াল কার্যক্রম ও লেনদেন বন্ধ থাকবে। হিজরি ১৪৪১ সনের ১০ মহররম উপলক্ষে এসব প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এমডি গোলাম ফারুক।

জানা গেছে, ১০ মহররম মুসলিম উম্মাহর জন্য এক তাৎপর্যময় ও শোকাবহ দিন। হিজরি ৬১ সনের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্যরা ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার ময়দানে শহীদ হন।

দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সরকারি-আধাসরকারিসহ দেশের সব প্রতিষ্ঠান, অফিস ও আদালতের কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেন। দেশব্যাপী বিভিন্ন ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status