ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্বামী পরিত্যক্তা নারীকে মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 9 September, 2019, 6:51 PM

স্বামী পরিত্যক্তা নারীকে মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ

স্বামী পরিত্যক্তা নারীকে মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে স্বামী পরিত্যক্তা এক সন্তানের জননী গণধর্ষণের শিকার হয়েছেন। তিনি আদমদীঘির সান্দিড়া গ্রামের বাসিন্দা ও শখের পল্লী নামের একটি বিনোদন কেন্দ্রের মুদি দোকানি। গতকাল রোববার রাতে এ ঘটনার পর সোমবার বিকেলে আদমদীঘি থানায় মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, ঘটনার শিকার ওই গৃহবধূ রোববার রাতে প্রতিবেশী এক ভাইয়ের সঙ্গে সাইলো সড়ক দিয়ে তিয়রপাড়া ব্রিজে বেড়াতে যান। সেখানে সন্ধ্যায় লোকজন না থাকায় তারা ফেরত চলে আসছিলেন। আসার সময় ওই এলাকার জুয়েল, সজিব, পান্না, অনিক, টুটুলসহ বেশ কয়েকজন বখাটে তাদের পথ আটকিয়ে প্রথমে মোবাইল ফোন ও ভ্যানেটি ব্যাগে থাকা টাকা ছিনিয়ে নেয় এবং গৃহবধূর ভাইকে মারপিট করে। এরপর ওই গৃহবধূর মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ করে। পরে স্থানীয় এলাকাবাসী রাত সাড়ে ৯টার দিকে তাকে উদ্ধার করে আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ওই গৃহবধূর অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ জানায়, এ ঘটনার খবর পেয়ে সোমবার দিনব্যাপী অভিযান চালিয়ে পৌর শহরের মালগুদাম এলাকা থেকে কলসা হলুদ ঘরের শাহাজাহান আলীর ছেলে জুয়েলকে গ্রেফতার করা হয়েছে।

আদমদীঘি থানা পুলিশের ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনা থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশি অভিযান চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status