ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
​‘খুব চেয়েছিলাম সালমান ও আমার মধ্যে কিছু হোক’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 7 September, 2019, 3:30 PM

​‘খুব চেয়েছিলাম সালমান ও আমার মধ্যে কিছু হোক’

​‘খুব চেয়েছিলাম সালমান ও আমার মধ্যে কিছু হোক’

ক্যানসার জয় করে বলিউডে ফিরেছেন মণীষা কৈরালা। বর্তমানে দারুণ ভাবে জীবনটা কাটাতে চান অভিনেত্রী। একইসঙ্গে ক্রিকেটার যুবরাজ সিংয়ের ক্যানসারজয়ের কথাও নায়িকাকে অনুপ্রেরণা দিয়েছে বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাত্কারে জীবনের নানা প্রসঙ্গে নিয়ে কথা বলেছেন মণীষা। একইসঙ্গে ‘খামোশি’ ছবির সহ-অভিনেতা সালমান খানকে নিয়েও কথা বলেছেন তিনি।

মণীষার কথায়, ‘খামোশির সময় আমি খুব চেয়েছিলাম সালমান ও আমার মধ্যে কিছু একটা হোক। কিন্তু হয়নি। সঞ্জয় লীলা বনশালী সালমানকে অসম্ভভ ভালোবাসেন। আমি তাদের খামোশির অনেক আগে থেকেই চিনি। বনশালীর সঙ্গেই সালমান সবচেয়ে ভালো কাজগুলি করেছে। বনশালী তো আমার জান। ‘১৯৪২ আ লাভ স্টোরি’র সহ পরিচালক ছিলেন সঞ্জয়।’

মণীষা জানিয়েছেন, সঞ্জয় প্রথমে কাজল বা মাধুরী দীক্ষিতকে ছবিতে নিতে চেয়েছিলেন। কিন্তু ওরা ছবি করতে না চাওয়ায় পরে আমি সেই ছবিতে সুযোগ পেয়েছিলাম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status