ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
ন্যাকামি কান্নায় বাঁচবে চোখ!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 7 September, 2019, 1:51 PM

ন্যাকামি কান্নায় বাঁচবে চোখ!

ন্যাকামি কান্নায় বাঁচবে চোখ!

চোখ প্রত্যেকটি মানুষের জন্যই অমুল্য সম্পদ। যাদের দৃষ্টিশক্তি নেই শুধু তারাই বোঝেন এর গুরুত্ব। কিন্তু চোখ থাকতেও অনেকই এর সঠিক যত্ন নেন না। মানুষের জীবনযাত্রা বদলেছে।

ফলে প্রযুক্তি নানা ভাবে আমাদের চোখে প্রভাব ফেলছে। তাছাড়া দৃষ্টিনিবদ্ধ হয়ে একনাগাড়ে কাজ করে গেলে চোখ ‘ড্রাই’ হয়ে যায়। এর ফলে একসময় দৃষ্টিহীনও হয়ে যেতে পারেন। তাই ন্যাকামি করে হলেও একটু কেঁদে চোখ ভেজান।

কীভাবে চাপ পড়ে চোখে?
> প্রথম কারণ আমাদের কাজের পদ্ধতি। এখন বেশিরভাগ মানুষই কম্পিউটারে কাজ করেন। ছোট থেকেই এখন বাচ্চারাও কম্পিউটারে কাজ করা অভ্যাসে পরিণত করে ফেলে। দীর্ঘক্ষণ কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে চোখের পলক পড়ার হার অনেকটা কমে যায়।

> আর বড় কারণ অবশ্যই মোবাইল ফোন। সোশ্যাল নেটওয়ার্কিং থেকে গেম সব কিছুতেই অপলক তাকিয়ে থাকার অভ্যাস তৈরি হচ্ছে আমাদের। সারাদিন এসব ঘাঁটাঘাঁটি চোখের বারোটা বাজায় খুব সহজেই!

> আরেকটি কারণ কনট্যাক্ট লেন্সের ব্যবহার। অনেকে লেন্স লাগানোর পর তা খুলে রাখেন না। একটানা কয়েকদিন ব্যবহারও করেন। এটাও ভীষণ ক্ষতির কারণ। এর ফলে চোখ ভীষণভাবে শুকনো হয়ে যায়। যদি চিকিত্‍সকের পরামর্শ না নেয়া হয়, তবে দৃষ্টিশক্তি পর্যন্ত হারাতে হতে পারে।

চোখ বাঁচাতে আর্টিফিশিয়াল টিয়ার্স’ বা ন্যাকা কান্না
এই সমস্যাকে ডাক্তারি ভাষায় ‘ড্রাই আই’ বলা হয়। এতে চোখের লুব্রিকেশন ক্ষমতা কমে যায়। ফলে অচিরেই চোখের উপরিভাগ ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। চোখ চুলকানো, কটকট করা, মাথা যন্ত্রণা কিংবা ঘাড়ে ব্যথার টানা সমস্যা যদি দীর্ঘদিন ধরে থাকে, তবে দেরি না করে চিকিত্‍সকের পরামর্শ নেয়া খুব জরুরি।

ড্রাই আইয়ের ক্ষেত্রে খুব কার্যকরি ‘আর্টিফিশিয়াল টিয়ার্স’ বা ন্যাকা কান্না। ঢং করে হলেও মনে একটু বিরহ ভাব আনুন। এই কৃত্রিম কান্নাও আপনার চোখকে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে বাঁচিয়ে দেবে।

চোখের যেকোনো সমস্যায় দ্রুতই চিকিৎসকের পরামর্শ নিন। বাজারে আর্টিফিসিয়াল টিয়ার্স ড্রপ পাওয়া যায়। তবে সাবধান, ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে ওষুধ ব্যবহার করুন।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status