ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
আবহাওয়ার খবর জানাতে গিয়ে বজ্রপাতের শিকার সাংবাদিক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 7 September, 2019, 12:40 PM

আবহাওয়ার খবর জানাতে গিয়ে বজ্রপাতের শিকার সাংবাদিক

আবহাওয়ার খবর জানাতে গিয়ে বজ্রপাতের শিকার সাংবাদিক

দিনের আর সব খবরের মতো গুরুত্বপূর্ণ খবর হচ্ছে আবহাওয়ার খবর। অনেকে দিনটি শুরু করতে চান আজকের আবহাওয়ার পূর্বাভাসে কি বলা হচ্ছে তা জেনে। আজ বৃষ্টি হচ্ছে কিনা, গরম বা ঠাণ্ডা কেমন পড়বে সে খবর রাখতে সাত সকালে টিভি, রেডিও অন করেন কেউ কেউ। কিংবা অনলাইনে ঢু মারেন আবহাওয়া পরিস্থিতি জানতে। উপকূলীয় অঞ্চলে বাসিন্দারা সমুদ্রে নিম্মচাপ উঠেছে কিনা তা জেনে মাছ শিকারে যান।

সমূদ্রে সংকেত জারি হলেও আবহাওয়ার খবরই পত্রিকার শিরোনামে চলে আসে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর দিতে মাঠে নেমে পড়েন সাংবাদিকরা। তবে প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতিতে খবর সংগ্রহ করতে গিয়ে বিপদেও পড়েন সাংবাদিকরা। ঝড়ো হাওয়া বা বৃষ্টির কবলে পড়ে বেশ ভোগান্তিতে পড়তে হয় তাদের।

তবে আবহাওয়ার খবর দিতে গিয়ে বজ্রপাতের শিকার হয়েছেন এমন খবর খুবই কম পাওয়া যায়। এরকমই এক ঘটনার শিকার হয়েছেন এক সাংবাদিক। লাইভ আপডেট দেয়ার সময় অল্পের জন্য বজ্রাঘাত থেকে বেঁচে যান তিনি। তার খুব কাছেই বজ্রপাতের ঘটনাটি ঘটে। চমকে যান তিন, প্রাণ বাঁচাতে দৌড়ও দেন। এসময় গোটা এলাকায় বিদ্যুৎ বিপর্যয় ঘটে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রে টর্নেডোতে বিধ্বস্ত অ্যারিজোনার আপডেট জানাতে ফোনিক্স থেকে লাইভে এসেছিলেন সেই সাংবাদিক। এ সময়ই তার শরীরের একদম কাছেই বজ্রপাত ঘটে। লাইভের সেই ভিডিও ক্লিপটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status