ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
গৃহবধুকে গণধর্ষণ, মামলায় নাম নেই এসআই খাইরুলের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 4 September, 2019, 6:33 PM

গৃহবধুকে গণধর্ষণ, মামলায় নাম নেই এসআই খাইরুলের

গৃহবধুকে গণধর্ষণ, মামলায় নাম নেই এসআই খাইরুলের

যশোরে গৃহবধু ধর্ষণের ঘটনায় ৪ জনের বিরুদ্ধে শার্শা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিযুক্ত পুলিশের এসআই খাইরুলের নাম নেই। বুধবার সকালে এ মামলা দায়ের করা হয়।

এর আগে যশোরের শার্শা গৌড়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খায়রুল ও সোর্স কামরুলের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠে। ধর্ষিত নারী দু’সন্তানের জননী।

সোমবার দিবাগত রাত আড়াইটার ঘটনায় গৃহবধূ মঙ্গলবার জানান, আমার স্বামী আগে চোরাচালানিদের পণ্য বহন করতো। কিন্তু এখন কৃষি কাজ করে। গৌড়পাড়া ফাঁড়ির ইনচার্জ গত ২৫ অক্টোবর রাতে তার স্বামীকে পুলিশ বাড়ি থেকে ধরে নিয়ে যায়। এরপর ফাঁড়িতে নিয়ে তাকে বোতল ফেনসিডিল দিয়ে ২৬ অক্টোবর বিকালে কোর্টে চালান দেয়। সোমবার রাত আড়াইটার দিকে এসআই খায়রুল, সোর্স কামারুল এবং গ্রামের লতিফ ও কাদেরসহ ৪ জনকে সঙ্গে নিয়ে আমাকে ডাকাডাকি শুরু করে।

‘আমি দরজা খুলতে না চাইলে তারা বলেন, স্বামীর মামলার ব্যাপারে কথা আছে। তখন আমি দরজা খুলি। দারোগা খায়রুল আমাকে বলে ৫০ হাজার টাকা দিলে আমার স্বামীর মামলা হালকা করে দেবে। সে সময় আমি বলি বাড়ি থেকে ধরে নিয়ে ফেনসিডিল দিয়ে চালান দিয়েছেন। এখন বলছেন টাকা দিলে হালকা হয়ে যাবে। এ নিয়ে তার সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। তখন খায়রুল ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর ঘরের ভিতর নিয়ে খায়রুল ও কামরুল আমাকে ধর্ষণ করে চলে যায়। তারা চলে গেলে এ ঘটনা এলাকাবাসীকে জানালে তারা আমাকে মামলা করার পরামর্শ দেয়।’

পুলিশ সুপার মঈনুল হক জানান, অভিযোগের পর পরই ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে পরীক্ষার পরে প্রমাণ মিললে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status