ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
খরা ঘুচিয়ে সুখবর দিতে চান সাকিব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 September, 2019, 4:07 PM

খরা ঘুচিয়ে সুখবর দিতে চান সাকিব

খরা ঘুচিয়ে সুখবর দিতে চান সাকিব

বিশ্বকাপ থেকেই সময়টা ভালো যাচ্ছে না টাইগারদের। ইমার্জিং দল, ‘এ’ দল কিংবা বাংলাদেশ—কোনো দলই গত তিন মাসে তেমন সুখবর দিতে পারেনি। সাকিব আল হাসান চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট জিতে ঘোচাতে চান দেশের ক্রিকেটের এ সাফল্য খরা।

পরীক্ষার আগের দিন নতুন করে কিছুই পড়ার থাকে না। এ সময় নির্ভার থাকাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। বাংলাদেশও তা-ই করছে। অনেক অনুশীলন হয়েছে, গত দুই সপ্তাহে সর্বোচ্চ প্রস্তুতিই নেওয়া হয়েছে। চট্টগ্রাম টেস্টের আগের দিন দলের অনুশীলন তাই করে দেওয়া হয়েছে ‘ঐচ্ছিক’।

ফাঁকা নেট পেয়ে ভালোভাবে ব্যাটিং অনুশীলন করে নিলেন বোলার তাসকিন আহমেদ, আবু জায়েদ, নাঈম হাসান ও ইবাদত হোসেন। মাঝ উইকেটের পাশে আরেকবার হাত ঘুরিয়ে নিলেন দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। প্রস্তুতি শেষ—এবার লড়াইয়ের অপেক্ষা।

এ বছর বাংলাদেশ দেশের মাঠে একটিই মাত্র টেস্ট খেলবে, সেটি এই আফগানিস্তানের বিপক্ষে। লম্বা বিরতিতে ক্রিকেটের অভিজাত সংস্করণে ফেরা, সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপ তো আছেই। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান আফগানিস্তানের বিপক্ষে জিততে চান আরও একটি কারণে, ‘‘গত কদিনে বাংলাদেশ ক্রিকেটের সময়টা ভালো কাটছে না। হাইপারফরম্যান্স দল, ‘এ’ দল—কোথাও আমরা খুব একটা ভালো করতে পারেনি। শুধু অনূর্ধ্ব-১৯ ইংল্যান্ডে ফাইনাল (ত্রিদেশীয় সিরিজে) খেলেছে। এই টেস্ট আমাদের কাছে তাই খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো ভাবে জিতলে অনেক কিছু আবার স্বাভাবিক হতে শুরু করবে।’’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status