ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
যে কারণে ‘জিন’ ছেড়ে দিলেন পিয়া বিপাশা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 September, 2019, 3:27 PM

যে কারণে ‘জিন’ ছেড়ে দিলেন পিয়া বিপাশা

যে কারণে ‘জিন’ ছেড়ে দিলেন পিয়া বিপাশা

ছোট পর্দার আবেদনময়ী তারকা পিয়া বিপাশা। ‘জিন’ নামে একটি ছবিতে অভিনয়ের কথা ছিল তার। কিন্তু শেষ পর্যন্ত শুটিং শুরুর আগ মুহূর্তে ছবিটি ছেড়ে দিলেন পিয়া।

এর আগে নায়কের কু-প্রস্তাবের অভিযোগে একটি ছবি ছেড়ে দেন এই অভিনেত্রী। ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক তার।

এরপর বেশ কিছু ছবিতে চুক্তিবদ্ধ হলেও তা আলোর মুখ দেখেনি। সবশেষ ‘জিন’ ছবিতে চুক্তিবদ্ধ হন তিনি।

এ ব্যাপারে পিয়া বিপাশা বলেন, চিত্রনাট্য পছন্দ না হওয়ায় চুক্তিবদ্ধ হওয়ার পরও ‘জিন’ এ আমি কাজ করছি না। ছবিটিতে সাইন করার সময় ভালোভাবে চিত্রনাট্য পড়া হয়নি। এবার পুরো চিত্রনাট্য হাতে পাওয়ার পর মনের মতো না হওয়ায় আমি ছবিটি না করার সিদ্ধান্ত নিয়েছি।

জিন প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। পরিচালনা করছেন নাদের চৌধুরী। সম্প্রতি সজল ও পূজা চেরি ছবিতে কাজ শুরু করেছেন। পিয়ার পরিবর্তে যুক্ত হয়েছেন মুন। তার বিপরীতে আছেন রোশান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status