ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিতর্ক সরিয়ে কোহলি আসছেন সংবাদ সম্মেলনে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 July, 2019, 10:56 AM
সর্বশেষ আপডেট: Monday, 29 July, 2019, 10:57 AM

বিতর্ক সরিয়ে কোহলি আসছেন সংবাদ সম্মেলনে

বিতর্ক সরিয়ে কোহলি আসছেন সংবাদ সম্মেলনে

বিশ্বকাপের পর থেকেই ভারতের সহ-অধিনায়ক রোহিত শর্মার সাথে অধিনায়ক বিরাট কোহলির দ্বন্দ্বের বিষয়টি নতুন করে সামনে এসেছে। আজ সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টি-টুয়েন্টি খেলতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা যাচ্ছে ভারতীয় দল। প্রথমে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল কোহলি সংবাদ সম্মেলনে আসবেন না।

রোহিতের সাথে দ্বন্দ্বের বিষয় নিয়ে তৈরি বিতর্ক থেকে দূরে থাকতেই কোহলির এমন সিদ্ধান্ত- এমনটা দাবি করেন অনেকে। এ নিয়ে নানা গুঞ্জনও ডালপালা মেলে। ফের সিদ্ধান্ত পরিবর্তন। এবার ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে কোহলি সংবাদ সম্মেলনে হাজির হবেন। আজ সোমবার মুম্বাইয়ের একটি হোটেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ফ্লোরিডায় খেলার দুই টি-টুয়েন্টি খেলার পর বাকি একটি টি-টুয়েন্টি এবং ওয়ানডে ও টেস্ট সিরিজের খেলা হবে ওয়েস্ট ইন্ডিজেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status