ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬ ● ৩ কার্তিক ১৪৩৩
ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় সরকার বদ্ধপরিকর প্রতিমন্ত্রী: সোহেল মনজুর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 19 October, 2026, 3:34 PM

ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় সরকার বদ্ধপরিকর প্রতিমন্ত্রী: সোহেল মনজুর

ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় সরকার বদ্ধপরিকর প্রতিমন্ত্রী: সোহেল মনজুর

ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের অধিকার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহাম্মদ সোহেল মনজুর, এমপি।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০ টায় পরিষদের সভাকক্ষে ভাণ্ডারিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ গুলোতে বিশেষ আর্থিক অনুদান ও উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি আন্দোলনে সব ধর্মের মানুষ সমানভাবে অংশগ্রহণ করেছেন। প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালন ও মৌলিক অধিকার ভোগ করার সমান অধিকার রয়েছে।

ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় সরকার বদ্ধপরিকর প্রতিমন্ত্রী: সোহেল মনজুর

ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় সরকার বদ্ধপরিকর প্রতিমন্ত্রী: সোহেল মনজুর

দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব যেন প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও সুস্থ পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সে জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকেও সার্বিক বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

এলাকায় মাদক, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে জনগণের সহযোগিতা কামনা করে প্রতিমন্ত্রী বলেন, এলাকাকে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত রাখতে জনগণের সার্বিক সহযোগিতা প্রয়োজন। কোথাও কোনো অনিয়ম, দুর্নীতি বা আইনশৃঙ্খলাসংক্রান্ত সমস্যা দেখলে নির্ভয়ে প্রশাসনকে কিংবা সরাসরি আমাকে জানান। তথ্যদাতার গোপনীয়তা রক্ষা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

ভাণ্ডারিয়া উপজেলা উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান এর সভাপতিত্ব আরো বক্তব্য রাখেন ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ার জগলুল হসান। ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সাবেক  উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জমাদ্দার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মলাদ জোমাদ্দার ভান্ডারিয়া উপজেলা ।যুবদলের সদস্য সচিব মোঃ শামীম হাওলাদার প্রমূখ

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলার সব পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে বিশেষ আর্থিক অনুদান ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status