ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
এসকে সিনহার ভাই দুদকে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 28 July, 2019, 2:22 PM
সর্বশেষ আপডেট: Sunday, 28 July, 2019, 3:02 PM

এসকে সিনহার ভাই দুদকে

এসকে সিনহার ভাই দুদকে

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বড় ভাই নরেন্দ্র কুমার সিনহা দুর্নীতি দমন কমিশনে (দুদক) গেছেন। রোববার বেলা সাড়ে এগারটা নাগাদ একজন আইনজীবীকে সঙ্গে নিয়ে তিনি দুদকে যান।

দুদকে যাওয়ার কারণ হিসেবে নরেন্দ্র কুমার সিনহা বলেছেন, দুদক পরিচালক সৈয়দ ইকবাল টেলিফোনে তাকে হাজির হতে বলেছেন। এজন্যই তিনি সেখানে গেছেন। পাশাপাশি তিনি আয়করের নথি জমা দিয়েছেন বলেও জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ১০ জুলাই ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে চার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সুরেন্দ্র কুমার সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদি হয়ে মামলাটি দায়ের করেন। এসকে সিনহা বর্তমানে কানাডায় অবস্থান করছেন।
এই মামলায় তার ভাই নরেন্দ্র কুমারকে আসামি করা হয়নি। তবে ভাইয়ের অর্থ পাঁচারের সঙ্গে জড়িত সন্দেহে যেকোনো সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status