ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
কাঁচি দিয়ে সাবেক স্বামীর পুরুষাঙ্গ ও অণ্ডকোষও কেটে নিল নারী!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 28 July, 2019, 1:16 PM
সর্বশেষ আপডেট: Sunday, 28 July, 2019, 1:21 PM

কাঁচি দিয়ে সাবেক স্বামীর পুরুষাঙ্গ ও অণ্ডকোষও কেটে নিল নারী!

কাঁচি দিয়ে সাবেক স্বামীর পুরুষাঙ্গ ও অণ্ডকোষও কেটে নিল নারী!

তাইওয়ানের উত্তর-পশ্চিম অঞ্চলে প্রতারণা সহ্য করতে না পেরে সাবেক স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেছেন এক নারী। ধারালো কাঁচি দিয়ে স্বামীর শুধু পুরুষাঙ্গই নয়, কেটে নিয়েছেন অণ্ডকোষও!

এরপর কাটা পুরুষাঙ্গ ও অণ্ডকোষে অ্যাসিড ঢেলে ঝলসে দিয়েছেন। পরে সেগুলো টয়লেটে ফ্ল্যাশ করে দেন ৫৮ বছর বয়সী ওই নারী।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, ঘটনার পর ওই নারীর সাবেক স্বামী আর্তনাদ করতে করতে পুলিশকে ফোন দিয়ে সবকিছু জানান।

পুলিশ বাসায় গিয়ে লি নামের ওই নারীকে অচেতন অবস্থায় পায়। ৪০টি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এমন পরিস্থিতিতে পুলিশ দ্রুত দুজনকে হাসাপাতালে নিয়ে যায়।

লি নামের ওই নারী জানান, তার সাবেক স্বামী মি. চেনের সঙ্গে এক মাস আগে বিয়ে বিচ্ছেদ হলেও তারা এক সঙ্গেই থাকছিলেন। দুই বছর ধরে বেকার থাকা চেন তার সাবেক স্ত্রী লি’র উপার্জনেই চলছিলেন। বিয়ের পর অন্য নারীর সঙ্গে সম্পর্ক করে তার সঙ্গে প্রতারণা করেন চেন। তখনই তিনি এমন ভয়াবহ কিছু ঘটাবেন বলে সিদ্ধান্ত নেন।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী, প্রথমে তিনি চেন’কে যৌনতার ফাঁদে ফেলে উত্তেজিত করেন। এরপরই ভয়াবহ কাজটি সেরে ফেলেন। বহুদিন থেকে স্বামীর প্রতি তীব্র ঘৃণা পোষণ করে আসছিলেন জানিয়ে লি বলেন, ‘ওর এসব আমার না হলে আর কারও হতে পারবে না।’

মি. চেনের শারীরিক অবস্থা সম্পর্কে হাসপাতালের চিকিৎসক জানান, তার পুরুষাঙ্গের কেবল ১ সেন্টিমিটার অর্থ্যাৎ আধা ইঞ্চিরও কম অংশ শরীরের সঙ্গে আটকে ছিল। পুরুষাঙ্গের কেটে ফেলা পুরো অংশও যদি পুলিশ উদ্ধার করতে পারত, তাও সেটা জোড়া লাগানো সম্ভব ছিল না। তাই চেনের পুরুষত্ব ফেরানোর কোনো সম্ভাবনা নেই বললেই চলে।

পুলিশ বলছে, তাদের দুজনকে এখন চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে লি’র বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status