ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
এবার ডেঙ্গুর থাবায় ঝরলো ছোট্ট জারিফার প্রাণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 28 July, 2019, 1:02 PM

এবার ডেঙ্গুর থাবায় ঝরলো ছোট্ট জারিফার প্রাণ

এবার ডেঙ্গুর থাবায় ঝরলো ছোট্ট জারিফার প্রাণ

দুই বোন জারিফা জাহান ও ফাইজা। জারিফা জাহান ছোট, বয়স ৯ বছর। আর ফাইজা বড়, তার বয়স ১৩ বছর। বড় বোন ফাইজাকে রেখে চিরতরে বিদায় নিল জারিফা জাহান। টানা পাঁচদিন ঢাকা শিশু হাসপাতালের আইসিইউতে ডেঙ্গুর সঙ্গে যুদ্ধ করে হার মানে জারিফা জাহান। রোববার (২৮ জুলাই) সকাল পৌনে ৯টায় তার মৃত্যু হয়।

মৃত জারিফা জাহানের বাবার নাম জলিল আহমেদ, মা রেহানা আক্তার। তারা থাকতেন রাজধানীর আজিমপুরে। আজিমপুর লিটল অ্যাঞ্জেল স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ত জারিফা।

রোববার বেলা ১১টার দিকে ঢাকা শিশু হাসপাতালে গিয়ে দেখা যায়, ছোট্ট জারিফার নিথর দেহটি কাপড়ে মোড়ানো। অঝোরে কাঁদছেন তার আত্মীয়-স্বজন। হাসপাতাল থেকে তার মরদেহ অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে।

এ সময় কাঁদতে কাঁদতে জারিফার মামা সুমন বলেন, ‘জারিফাকে গত বুধবার এই হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর থেকেই তাকে আইসিইউতে রাখা হয়। আজ সকাল পৌনে ৯টার দিকে সে মারা যায়।’

তিনি বলেন, ‘ডেঙ্গুকে সরকারের মহামারি ঘোষণা করা উচিত। ডেঙ্গু এখন আর স্বাভাবিক অবস্থায় নাই।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status