ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
লিবিয়া উপকূলে নৌকাডুবি; ৬২ অভিবাসীর মৃতদেহ উদ্ধার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 28 July, 2019, 12:41 PM

লিবিয়া উপকূলে নৌকাডুবি; ৬২ অভিবাসীর মৃতদেহ উদ্ধার

লিবিয়া উপকূলে নৌকাডুবি; ৬২ অভিবাসীর মৃতদেহ উদ্ধার

লিবিয়া উপকূল থেকে ৬২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার শতাধিক অভিবাসী প্রত্যাশী নিয়ে একটি নৌকা ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে ডুবে যায়। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। উদ্ধার অভিযান এখনও চলছে বলে জানিয়েছে লিবিয়ার রেড ক্রিসেন্ট।

জাতিসংঘের শরানার্থী সংস্থা ইউএনএইচসিআর এ দুর্ঘটনাকে ভূমধ্যসাগরে এ বছরের সবচেয়ে মর্মান্তিক দুঘর্টনা বলে অভিহিত করেছে।

সংস্থাটি জানিয়েছে, নৌকাটিতে মোট কতজন লোক ছিল এবং কতজন এখনও নিখোঁজ রয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, রেড ক্রিসেন্টের সদস্য আব্দুল মেনাম আবে সায়েব জানান, নৌকাটির অভিবাসী প্রত্যাশীরা আফ্রিকার সাব সাহারা এলাকা থেকে এসেছিলেন। নৌকায় সাড়ে ৩শ' যাত্রী ছিলেন। বৃহস্পতিবার ১৩৪ জনকে উদ্ধার করা হয়েছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status