ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ধলেশ্বরীতে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার, এখনও নিখোঁজ ২
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 28 July, 2019, 12:29 PM
সর্বশেষ আপডেট: Sunday, 28 July, 2019, 12:38 PM

ধলেশ্বরীতে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার, এখনও নিখোঁজ ২

ধলেশ্বরীতে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার, এখনও নিখোঁজ ২

উদ্ধার অভিযানের প্রায় ২৪ ঘণ্টা পর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নিখোঁজ ৩ শিক্ষার্থীর মধ্যে আকাশ (১৮) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আকাশ সাভারের ব্যাংকটাউনের আবু বক্কর তালুকদারের ছেলে। রোববার বেলা ১১টায় সাভার ব্যাংকটাউন এলাকার পাগলার মোড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে রোববার সকাল ৭টা থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়।

প্রসঙ্গত, শনিবার বেলা ১১টায় সাভারের ধলেশ্বরী নদীতে নৌভ্রমণে এসে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্ষার্থী।

নিখোঁজ আরও দুই শিক্ষার্থী হলো- ওই কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী (১৭) ও রাজন (১৭)।

ফায়ার সার্ভিসের সাভার শাখার সিনিয়র স্টেশন মাস্টার লিটন আহমেদ জানান, রোববার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়েছে। ফায়ার সার্ভিসের দু’জন ডুবুরি এবং ১০ জন সদস্য এ অভিযানে কাজ করছে। এছাড়া আমিনবাজারের তুরাগ নদীতেও আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status