ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
স্বামীর দ্বিতীয় বিয়ে রুখতে অনশনে সোনিয়া!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 28 July, 2019, 12:05 PM

স্বামীর দ্বিতীয় বিয়ে রুখতে অনশনে সোনিয়া!

স্বামীর দ্বিতীয় বিয়ে রুখতে অনশনে সোনিয়া!

প্রথম স্ত্রী বর্তমান থাকতেই দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন এক স্বামী। শুনছেন না কোন বারন। তাই স্বামীর দ্বিতীয় বিয়ে আটকাতে শ্বশুরবাড়ির সামনে অনশনে বসেছেন এক গৃহবধূ।

শুক্রবার (২৬ জুলাই) এমনই এক ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহের বাঙ্গিটোলা গ্রামে। স্বামী ও শ্বশুরবাড়ির আচরণে রীতিমতো ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী।

জানা যায়, ২০১৪ সালের ২৯ শে জুন বেঙ্গালুরুতে কর্মরত ওয়াসিম আক্তার সঙ্গে বিয়ে হয় তারই বান্ধবী সোনিয়া শেখের।

সোনিয়া জানান, প্রথম দিকে সবকিছু ঠিকঠাকই ছিল। তিনি ও তার স্বামী বেঙ্গালুরুতে চাকরি করতেন ও সেখানেই সংসার করতেন। ২০১৮ সাল নাগাদ তার স্বামী ওয়াসিম মালদার মোথাবাড়িতে নিজের বাড়িতে ফিরে আসেন। তাদের মধ্যে এই নিয়ে সামান্য বিবাদও হয়। কিছুদিন পর তিনি তার শ্বশুরবাড়িতে এসে থাকতে শুরু করেন। কিন্তু শ্বশুর বাড়ির সদস্যরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করতেন বলে অভিযোগ।

আর এই কারণেই তিনি তার বাবার বাড়ি নদিয়াতে চলে যান। সম্প্রতি তিনি জানতে পারেন, তার স্বামী ওয়াসিম আবার বিয়ে করতে চলেছেন। আর এই খবর পাওয়ার পরই তিনি নদিয়া থেকে মালদায় ছুটে যান। কিন্তু শ্বশুরবাড়িতে তাকে ঢুকতে দেওয়া হয় না বলে অভিযোগ। বাধ্য হয়ে তিনি মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই শ্বশুর বাড়ির সামনে অনশনে বসেন তিনি।

এদিকে এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ গ্রামবাসী। তদন্তে নেমেছে মোথাবাড়ি থানার পুলিশ। এ নিয়ে অভিযুক্ত ওয়াসিম আক্তারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তার বাবা গোলাম মোস্তফা পুত্রবধূ সম্পর্কে একাধিক কটূক্তি করেন। ওই এলাকা থেকে নির্বাচিত পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ ঋষি ওই মেয়েটির পাশে দাঁড়িয়েছেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ওই নারীকে অনশন থেকে উঠে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছিল। শান্তিপূর্ণভাবে আলোচনা করে এবং আইনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status