ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সভা-সেমিনার না করে ডেঙ্গু নির্মূলে পদক্ষেপ নিন : সংশ্লিষ্টদের নাসিম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 27 July, 2019, 5:35 PM

সভা-সেমিনার না করে ডেঙ্গু নির্মূলে পদক্ষেপ নিন : সংশ্লিষ্টদের নাসিম

সভা-সেমিনার না করে ডেঙ্গু নির্মূলে পদক্ষেপ নিন : সংশ্লিষ্টদের নাসিম

ডেঙ্গু নিয়ে অজুহাত সৃষ্টি না করে মশার উৎস ধ্বংস করতে ঢাকা সিটি করপোরেশনের দুই মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, এ বছর ডেঙ্গুর প্রকোপ একটু বেশি। তাই দুই মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীকে বলবো, এখন ডেঙ্গু নিয়ে সভা-সেমিনার করে লাভ নেই। এখন কাজ হবে ডেঙ্গুর উৎস ধ্বংস করা। সরকার নিরলসভাবে ডেঙ্গু ও বন্যার চ্যালেঞ্জ মোকাবিলা করছে।

আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অগ্রণী ব্যাংক অফিসার সমিতির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সমিতির সভাপতি মোহাম্মদ নাজমুল হুদার সভাপতিত্বে অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ড.জাহেদ বখত, অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল ইসলাম, অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালনা পরিষদের সদস্য কাশেম হুমায়ুন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, অগ্রণী ব্যাংক অফিসার সমিতির সাধারণ সম্পাদক মোবারক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

মোহাম্মদ নাসিম বলেন, সেমিনার করে ডেঙ্গু মুক্ত করা যাবে না। সবাইকে সাথে নিয়ে আলোচনা করে ডেঙ্গুর উৎস্যস্থল চিহ্নিত করতে হবে। এরপর সবাই মিলে মাঠে নেমে কাজ করতে হবে।

তিনি বলেন, ডেঙ্গু জ্বরে আক্রন্ত হয়ে মানুষ অনেক কষ্ট পাচ্ছে। আমরা এখন সরকারে আছি, কোনো অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চললে আমাদের চলবে না। ডেঙ্গু সমস্যার সমাধান করতে হবে। এক সময়ে ম্যালেরিয়ার মতো ডেঙ্গু মুক্ত হবে বাংলাদেশ।

‘ডেঙ্গু ও বন্যা নিয়ে আওয়ামী লীগ বেকায়দায় পড়েছে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ বেকায়দায় পড়ার দল নয়। আওয়ামী লীগের জন্মই হয়েছে বিজয় লাভ করার জন্য। তাই বিএনপি নেতাদের বলব, ডেঙ্গু ও বন্যা নিয়ে রাজনীতি করবেন না। শুধু বক্তৃতা না দিয়ে, দুর্গত মানুষের পাশে দাঁড়ান, মানুষকে সহযোগিতা করুন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status