ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বিনা চিকিৎসায় মারা যাবেন মিন্নি, প্রশ্ন বাবার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 27 July, 2019, 5:00 PM

বিনা চিকিৎসায় মারা যাবেন মিন্নি, প্রশ্ন বাবার

বিনা চিকিৎসায় মারা যাবেন মিন্নি, প্রশ্ন বাবার

আয়শা সিদ্দিকা মিন্নির সাথে কারাগারে দেখা করেছেন তার বাবা-মাসহ পরিবারের সদস্যরা। শনিবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে তারা জেলা কারাগারের সামনে এসেছিলেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে তারা মিন্নির সাথে দেখা করে মলিন মুখে চলে গেছেন।

এ সময় মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর অনেকটা ক্ষুব্ধ ছিলেন। তিনি কোন মতামত দিতে রাজি না হলেও রাগের সাথে বলেছেন, তার মেয়ে ভাল নেই-বিনা চিকিৎসায় মারা যাবেন। সাদা পোষাকধারী পুলিশের প্রতি ক্ষোভ জানিয়ে তিনি বলেছেন, তাদের জন্য মেয়ের সাথে মন খুলে কথা বলতেও পারেন না। সাংবাদিকদের সাথে কথা বলতে গেলেও তারা কাছে এসে দাঁড়িয়ে থাকেন।

আয়শা সিদ্দিকে মিন্নিকে তার স্বামী রিফাত শরীফ হত্যা মামলায় গত ১৬ জুলাই রাত ৯টার দিকে গ্রেফতার করে বরগুনা কারাগারে পাঠানো হয়। পরের দিন বিকেল সোয়া তিনটার দিকে কারাগার থেকে বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে হাজির করে ৫ দিনের রিমাণ্ডে নেয় পুলিশ। রিমাণ্ডে নিয়ে ৪৮ ঘন্টা পরেই ১৯ জুলাই বেলা ২টার দিকে মিন্নিকে বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে হাজির করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া হয়। ওইদিন রাত সাড়ে ৭টার দিকে মিন্নিকে বরগুনা কারাগারে পাঠানো হয়েছে।

পরেরদিন সকাল সাড়ে ১০টার দিকে আয়শা সিদ্দিকা মিন্নির সাথে তার বাবা-মাসহ পরিবারের সদস্যরা দেখা করে জানান, মিন্নিকে পুলিশ শারিরিক ও মানসিক নির্যাতন করেছে। গত ২২ জুলাই বরগুনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী আসলাম হাসপাতালে নিয়ে মিন্নির চিকিৎসা ও তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের জন্য বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে আবেদন করেন। বিচারক তার আবেদন নামঞ্জুর করে কারা কর্তৃপক্ষের মাধ্যমে মিন্নিকে আবেদন করার পরামর্শ দিয়ে আইনজীবীর হাতে হাতে ওইদিনের আবেদনপত্র ফেরত দিয়েছেন।

গত ২৪ জুলাই আইনজীবী এডভোকেট মাহাবুবুল বারী আসলাম কারাগারে গিয়ে আয়শা সিদ্দিকা মিন্নির সাথে কথা বলেছেন। তিনি কারাগার থেকে বের হয়ে জানান, মিন্নিকে শারিরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। মিন্নি ভালভাবে হাঁটতে পারেন না। তার চিকিৎসা দরকার। আজও একই কথা বলেছেন, মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর।

যদিও গতকাল বেলা সাড়ে ১১টায় বরগুনা সিভিল সার্জন অফিসের ডা. হাবিবুর রহমান কারাগারে আয়শা সিদ্দিকা মিন্নির খোঁজ-খবর নিয়ে জানিয়েছেন, তিনি সুস্থ আছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status