ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
নৌভ্রমণে গিয়ে ধানমণ্ডি আইডিয়ালের ৩ শিক্ষার্থী নিখোঁজ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 27 July, 2019, 4:46 PM

নৌভ্রমণে গিয়ে ধানমণ্ডি আইডিয়ালের ৩ শিক্ষার্থী নিখোঁজ

নৌভ্রমণে গিয়ে ধানমণ্ডি আইডিয়ালের ৩ শিক্ষার্থী নিখোঁজ

সাভারের ব্যাংকটাউন এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে রাজধানীর ধানমণ্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।

এ ঘটনায় অসুস্থ আরও এক শিক্ষার্থীকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ব্যাংকটাউন এলাকার ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখাঁজ হন ওই তিন শিক্ষার্থী।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন- বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী, আকাশ ও রাজন। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে রাজধানীর ধানমণ্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১২ জন শিক্ষার্থী সাভারের ব্যাংকটাউন এলাকায় ধলেশ্বরী নদীতে নৌভ্রমণে আসেন।

পরে তারা সাড়ে ১১টার দিকে গোসল করতে নেমে তিন শিক্ষার্থী নিখোঁজ হন। এসময় আরও এক শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

নিখোঁজদের সন্ধানে ডুবুরি দলকে তলব করা হয়েছে বলেও জানান সিনিয়র স্টেশন অফিসার লিটন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status