ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বোরকা পড়া নারী উঠল অটোরিকশায়, লাশ হলেন চালক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 27 July, 2019, 2:47 PM

বোরকা পড়া নারী উঠল অটোরিকশায়, লাশ হলেন চালক

বোরকা পড়া নারী উঠল অটোরিকশায়, লাশ হলেন চালক

ময়মনসিংহের পাগলায় সুজন মন্ডল (২৫) নামে এক চালকের ব্যাটারী চালিত অটোরিকশায় বোরকা পড়া নারী উঠার পর শীতলক্ষ্যা নদীর পাশে পাওয়া গেল সেই চালকের লাশ।

আজ শনিবার (২৭ জুলাই) সকাল ১০টায় উপজেলার চাকুয়া গ্রামের চাকুয়া পুরাতন শীতলক্ষ্যা ঘাট এলাকার নদীর পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত সুজন মন্ডল উপজেলার সুতারচাপর গ্রামের বাবুল মণ্ডলের ছেলে। সুজন মণ্ডল ত্রিমোহনী-রারইহাটি সড়কে অটোরিকশা চালাতেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ত্রিমোহনী অটোস্ট্যান্ড থেকে বোরকা পড়া এক নারী বকুলতলা যাওয়ার কথা বলে তার অটোরিকশা রিজার্ভ করে। এর প্রায় ১ ঘণ্টা পর থেকে সুজনের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। রাতে যথাসময়ে বাড়ি ফিরে না আসায় বাড়ির সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। রাতে অনেক খোঁজাখুঁজি করেও সুজনের সন্ধান পায়নি তার পরিবার।

পরে শনিবার ভোর বেলায় চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে সুজন মণ্ডলের লুঙ্গি ও গামছা উদ্ধার করে তার পরিবারের লোকজন।

সকাল সাড়ে ৭টার দিকে চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১০০ গজ পূর্বে ত্রিমোহনী-বারইহাটি সড়কের পাশে চাকুয়া পুরাতন ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর কিনারায় মাছ ধরার বানা থেকে সুজন মণ্ডলের লাশ উদ্ধার করে। তবে তার ব্যাটারী চালিত অটোরিকশা আশেপাশে কোথায় খুঁজে পাওয়া যায় নি।

এ বিষয়ে পাগলা থানার ওসি মো: শাহিনুজ্জামান বলেন, নিহতের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছ। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

তিনি জানান, এ ঘটনার তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status