ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ফরিদপুরে হাত-পা বেঁধে কিশোরীকে ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 27 July, 2019, 11:33 AM

ফরিদপুরে হাত-পা বেঁধে কিশোরীকে ধর্ষণ

ফরিদপুরে হাত-পা বেঁধে কিশোরীকে ধর্ষণ

কিশোরীকে একদিন একরাত আটকে রেখে হাত-পা বেঁধে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকাবাসী এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এছাড়া শুক্রবার দুইজনকে আসামি করে ফরিদপুর কোতয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ওই কিশোরীর মা।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই কিশোরীকে নিজ বাড়িতে নিয়ে আসেন গদাধরডাঙ্গী গ্রামের মো. আশিক বিশ্বাস (২৪) ও তার সহযোগী একই ইউনিয়নের পাটপাশা এলাকার বাবুল হোসেন (২৬)। শুক্রবার ভোর ৫টার দিকে আশিক ওই কিশোরীকে তার বাড়ি থেকে বের করে দেয়ার সময় বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। তখন এলাকাবাসী আশিককে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। পরে কোতয়ালি থানা পুলিশ সেখান থেকে আশিককে আটক করে থানায় নিয়ে যায়।

ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফএম নাসিম জানান, এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে আশিক ও বাবুকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। জিজ্ঞাসাবাদে ওই কিশোরী জানিয়েছে- আশিক ও বাবু তাকে একদিন একরাত আটকে রেখে হাত-পা বেঁধে ও মুখে কাপড় গুঁজে ধর্ষণ করেছে এবং ভিডিও ধারণ করেছে। তবে ভিডিও ধারণের সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি। ওই কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য শুক্রবারই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। অভিযুক্ত আশিককে শনিবার আদালতে পাঠানো হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status