ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
'জয় শ্রীরাম' ধ্বনি ভারতে আর্তনাদ তৈরি করছে : নুসরাত জাহান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 25 July, 2019, 1:01 PM

'জয় শ্রীরাম' ধ্বনি ভারতে আর্তনাদ তৈরি করছে : নুসরাত জাহান

'জয় শ্রীরাম' ধ্বনি ভারতে আর্তনাদ তৈরি করছে : নুসরাত জাহান

প্রথমবার সাংসদ হয়েছেন। তবে কেন্দ্রের সমালোচনায় সবসময় সরব হতে দেখা গেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানকে। গতকাল বুধবার ফের ট্যুইট করে কেন্দ্রে মোদি সরকারের বিরুদ্ধে আওয়াজ তুললেন নুসরাত জাহান। এদিন, তিনি কবি ইকবালের কবিতা উদ্ধৃত করে বলেন, কোনো ধর্ম একে অপরের মধ্যে হিংসা ছড়ানো শেখায় না। এগুলো মানুষের মস্তিষ্কপ্রসূত।

ভারতের অখণ্ডতাকে ভাগ করার চেষ্টা হচ্ছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন নুসরাত। তিনি বলেন, যে ৪৯ জন বুদ্ধিজীবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, তারাই দেশের প্রকৃত ভালো চান। তাদেরতিনি  সমর্থন করেন বলেও এদিন জানান তৃণমূল সাংসদ।

তার মতে, 'জয় শ্রী রাম' ধ্বনি সারা ভারতে আর্তনাদ ছড়িয়ে দিচ্ছে। এই ধ্বনি মানুষের মনে আতঙ্ক তৈরি করেছে। এদিন গণপিটুনিতে অভিযুক্তদের কড়া ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল এই সাংসদ। তিনি বলেন, তথাকথিত গোরক্ষকরা খাবারের নামে, ধর্মের নামে বিভেদ তৈরি করে চলেছে। অথচ আশ্চর্যভাবে দেশের কেন্দ্র সরকার চুপ। সব দেখেও কোনো ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেই।

নুসরাতের দাবি, এই গোরক্ষকরা গরু পাচার, গোমাংস খাওয়ার নামে তাণ্ডব চালানো হচ্ছে গোটা ভারতে। এই সব গোরক্ষকরা আসলে জঙ্গি। যারা দেশের মধ্যে থেকে অশান্তি তৈরি করে চলেছে। এরা সবাই দেশের শত্রু। একযোগে এদের মোকাবিলা করতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status