ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রতি ঘণ্টায় ৬ ডিভোর্স সৌদিতে!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 25 July, 2019, 12:03 PM

প্রতি ঘণ্টায় ৬ ডিভোর্স সৌদিতে!

প্রতি ঘণ্টায় ৬ ডিভোর্স সৌদিতে!

প্রতি ঘণ্টায় ৬টি করে ডিভোর্স হচ্ছে সৌদি আরবে। বুধবার (২৪ জুলাই) দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম সৌদি গ্যাজেটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।ওই প্রতিবেদনে পরিসংখ্যান দিয়ে বলা হয়েছে, গত একমাসে সৌদিতে ৪ হাজার ৫১৩টি ডিভোর্স হয়েছে। যেখানে গতমাসে ১৪ হাজার ১৮টি বিয়ে হয়। সুতরাং বিয়ে ও ডিভোর্সের অনুপাত দাঁড়ায় ৩:১।

দেশটির মন্ত্রণালয় সূত্রে জানায়, মক্কায় ৩ হাজার ৩১৯টি বিয়ের বিপরীতে ১ হাজার ৫১১টি ডিভোর্সের ঘটনা ঘটেছে।আর মদিনায় ১০২১টি বিয়ের বিপরীতে ৩২২টি ডিভোর্স, আল কাসিমে ৭১৯টি বিয়ের বিপরীতে ২৫৭টি ডিভোর্স, তাবুকে ৩৫৫টি বিয়ের বিপরীতে ১৬৩টি ডিভোর্সের ঘটনা ঘটেছে।

এ প্রসঙ্গে আইনজীবী নওয়াফ আল-নাবাতি বলেন, ‘ইলেকট্রনিক্স ম্যারেজ কন্ট্রাক্টের ফলে ডিভোর্স পদ্ধতি আগের চেয়ে এখন অনেক সহজ হয়ে গেছে।’তিনি আরও বলেন, ‘দম্পতিরা তাদের বিবাহিত জীবন নিয়ে সচেতন হয়ে যাওয়ার ফলেও ডিভোর্সের দিকে ঝুঁকছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status