ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ডাক বিভাগ আধুনিকায়নে যুক্ত হচ্ছে আসিকুডা সফটওয়্যার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 25 July, 2019, 1:26 AM

ডাক বিভাগ আধুনিকায়নে যুক্ত হচ্ছে আসিকুডা সফটওয়্যার

ডাক বিভাগ আধুনিকায়নে যুক্ত হচ্ছে আসিকুডা সফটওয়্যার

ডাক বিভাগ আধুনিকায়নে যুক্ত হচ্ছে অটোমেটেড কাস্টম ডাটা  সিস্টেম - আসিকুডা (ASYCUDA) সফটওয়্যার । এর ফলে ডিজিটাল কমার্সের ক্ষেত্রে সুবিধাজনক জায়গায় পৌছার চমৎকার সুযোগ সৃষ্টি হবে।

ডাক অধিদপ্তরের চলমান ডিজিটাল কমার্স কার্যক্রম নতুন মাত্রায় উন্নীত হবে। বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড আসিকুডা সফটওয়্যার ব্যবহার করছে। ডাক বিভাগ এসিকুডায় যুক্ত হবার ফলে আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্যে শুল্ক কর মূল্যায়নে  তাৎক্ষনিক ব্যবস্থা কার্যকর করা যাবে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এর সাথে আজ বুধবার তাঁর দপ্তরে এশিয়া এসিকুডা প্রোগ্রামের রিজিওন্যাল কো-অর্ডিনেটর মারিয়ানি ডুমন্ট (Marianne Dumont) এর নেতৃত্বে তিন সদস্যেও একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে ডাক বিভাগের এসিকুডার সাথে সংযুক্ত হওয়ার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।  মারিয়ান্ট ডুমন্ট ডাক বিভাগের সাথে আসিকুডার সংযুক্ত হবার বিষয়টি নিশ্চিত করেন।

প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন ইউনাইটেড ন্যাশন কনফারেন্স অন ট্রেড এন্ড ডেভেলপমেন্টের টেকনোলজি ও লজিস্টিকস বিভাগের পরিচালক শামিকা এন. সিরিমানে (Shamika N. Sirimanne) এবং বেসিস এর সাবেক পরিচালক  মোস্তাফিজুর রহমান  সোহেল ।

সাক্ষাৎকালে ডিজিটাল কমার্সের ওপর করণীয় সম্পর্কিত বাংলাদেশ বিষয়ক একটি প্রতিবেদন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর নিকট হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status